স্থানীয় সরকার নির্বাচন: এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ বহাল রাখাসহ নির্বাচন কমিশনের (ইসি) কাছে ৯ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (২৯ জুলাই) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির প্রতিনিধি দল এসব প্রস্তাব তুলে ধরে।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে বিদ্যমান আইন সংশোধন ও আচরণবিধির খসড়া চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। সরকারের কাছে পাঠানোর আগে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়ার অংশ হিসেবেই এ বৈঠকের আয়োজন করা হয়।

জামায়াতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার, তাহমিদা আহমদ এবং ইসি সচিব আখতার আহমদ উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মিয়া গোলাম পরওয়ার বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রস্তাব বৈষম্যমূলক। তার ভাষ্য, সংসদ নির্বাচনে অংশ নিতে বাধা না থাকলে স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষকদের প্রার্থী হতে বাধা দেওয়ার যৌক্তিকতা নেই। দীর্ঘদিন ধরেই এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশ নিয়ে আসছেন বলেও উল্লেখ করেন তিনি। এ বিষয়ে নির্বাচন কমিশন বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল।

বৈঠকে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ পাওয়া প্রশাসকদের নির্বাচনে প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার দাবিও জানায় জামায়াত। গোলাম পরওয়ারের দাবি, বর্তমানে দায়িত্বে থাকা প্রশাসকরা নির্বাচনে অংশ নিলে সরকারি পদ ব্যবহার করে ভোটে প্রভাব ফেলতে পারেন।

এ ছাড়া সম্প্রতি নির্বাচন কমিশনে অতিরিক্ত সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সাবেক ইসি কর্মকর্তা সামসুল আলমের নিয়োগ বাতিলের দাবিও তোলে দলটি। জামায়াতের অভিযোগ, তিনি অতীতে বিএনপির একটি কমিটির সঙ্গে যুক্ত ছিলেন। ফলে তাঁর নিয়োগ নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

গোলাম পরওয়ার জানান, গত ৩০ জুন আচরণবিধির খসড়ার ওপর দেওয়া সাত দফা প্রস্তাবের সঙ্গে এদিন আরও দুটি দাবি যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বহাল রাখা এবং সামসুল আলমের নিয়োগ বাতিল। পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞার আগের দাবিও বহাল রেখেছে দলটি। তাঁর যুক্তি, রাজনীতি করা ও নির্বাচনে অংশ নেওয়া একই ধারার কার্যক্রম হওয়ায় তাদের নির্বাচন করার সুযোগ থাকা উচিত নয়।

সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের স্বাধীনতা নিয়েও প্রশ্ন তোলেন গোলাম পরওয়ার। তাঁর অভিযোগ, স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি কিংবা কমিশনের কর্মকর্তাদের নিয়োগের মতো বিষয়ে ইসি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছে না। সরকারের বিভিন্ন মন্ত্রীর ভিন্ন ভিন্ন বক্তব্য এবং চট্টগ্রাম-২ আসনের একটি রায়ের পর দ্রুত গেজেট প্রকাশের ঘটনাকে তিনি এর উদাহরণ হিসেবে তুলে ধরেন।

তবে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সংসদ সদস্যপদ নিয়ে বৈঠকে কোনো আলোচনা হয়নি বলে জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, দল থেকে বহিষ্কারই তাদের সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা। সংসদ সদস্যপদের বিষয়টি স্পিকার ও নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে পড়ে।

জামায়াতের প্রতিনিধি দলে আরও ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মোয়াজ্জেম হোসেন হেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার এবং অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম বলেন, বিএনপি ক্ষমতায় আসার পর জনগণের অধিকার হরণ করছে এবং গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। অতীতে যারা গণতন্ত্র ধ্বংসের সঙ্গে জড়িত ছিল, তাদের স্থান ইতিহাসের আস্তাকুঁড়ে হয়েছে।

১ দিন আগে

৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

১ দিন আগে

রোহিঙ্গা সংকট সমাধানে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থ রয়েছে চীনের

নতুন করে আলোচনা শুরুর ফলে রোহিঙ্গা সংকটকে শুধু একটি মানবিক বোঝা হিসেবে না দেখে আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ তৈরি হয়েছে। এই সংকটে চীনের কূটনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থও ক্রমেই এক জায়গায় এসে মিলছে। আরও স্থিতিশীল রাখাইন রাজ্য চীনের জন্য বিভিন্ন দিক থেকে লাভজনক হতে পারে।

২ দিন আগে

কোরআনের আলোকে সংবিধান রচনা হতে পারে, কোরআনকে সংবিধান মানা উচিত হবে না: আইনমন্ত্রী

বর্তমান জাতীয় সংসদে সংশোধিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন পাসের প্রসঙ্গও তুলে ধরেন আইনমন্ত্রী। তিনি বলেন, ‘আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় বলা হয়েছে, যারা ১৯৭১ সালের পাকিস্তানি হানাদার বাহিনী, তৎকালীন আল বদর, তৎকালীন রাজাকার, তৎকালীন মুসলিম লীগ, তৎকালীন জামায়াতে ইসলামী— এই তৎকালীন শব্দটা আগে

২ দিন আগে
Advertisement