মানবিক বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই: নজরুল ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৪: ৫৫

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আগামী দিনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অর্থনৈতিক মুক্তি, মানবিক বাংলাদেশ গড়ায় সকলের সহযোগিতা চাই।

তিনি বলেন, যারা আজকে শহীদ পরিবারের সম্মানিত সদস্য হিসেবে এসেছেন আমি তাদের আন্তরিকভাবে স্বাগত জানাই। আমি স্বাগত জানাই যারা সেই লড়াইয়ে আহত হয়েছেন। তারা আহত হয়েছেন, তারা শহীদ হয়ে যেতে পারতেন। আল্লাহ্ তায়ালা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তারা আমাদের শ্রদ্ধেয় মানুষ, আমাদের প্রিয় মানুষ তারা। তাদেরকেও আমি স্বাগত জানাই। স্বাগত জানাই তাদের পরিবারের সম্মানিত সদস্যদের, যারা তাদের সন্তানদের এই লড়াইয়ে উদ্বুদ্ধ করেছিল।

রবিবার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময়ে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর ফার্মগেট-খামারবাড়ি এলাকায় কৃষিবিদ ইনস্টিটিউটে এ মতবিনিময় সভার আয়োজন করে বিএনপি।

নজরুল ইসলাম খান বলেছেন, আমরা যুদ্ধে গিয়েছিলাম। কিন্তু যারা যুদ্ধে যায় নাই তারা বর্ণনা করার চেষ্টা করেছে যে, যুদ্ধে আমরা কী চেয়েছিলাম। তেমনিভাবে যারা ২৪-এর এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে তারা না- এই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা নিয়ে কথা বলেন এমন মানুষেরা যারা এই গণঅভ্যুত্থানে যুক্ত ছিলেন না। এ বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে।

তিনি বলেন, সারা দেশে ছড়িয়ে পড়ায় লড়াইয়ে ফ্যাসিবাদ টিকতে পারেনি। তাদের হাতে অস্ত্র, অবৈধ অর্থ ছিল, তবুও তারা পালিয়ে গেছে। নানাজন নানাভাবে এই লড়াইকে চিহ্নিত করার চেষ্টা করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে

১ দিন আগে

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

১ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

২ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

২ দিন আগে
Advertisement