ফ্যাসিবাদ কায়েমের পাঁয়তারার অভিযোগ জাসদের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স কক্ষে বাংলাদেশ জাসদের আলোচনা সভা

‘জুলাই গণঅভ্যুত্থানের মেকি চ্যাম্পিয়ন সেজে একদল নতুন ফ্যাসিবাদ কায়েমের পাঁয়তারা করছে’— ১৯৭৫ সালের ৭ নভেম্বরের 'সিপাহি জনতার অভ্যুত্থানে'র ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমন মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (বাংলাদেশ জাসদ)।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সকালে শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্থায়ী কমিটির সদস্য মুশতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু, ও রোকনুজ্জামান, সাংগঠনিক সম্পাদকদ্বয় শাহজাহান আলী সাজু ও মোকসেদুর রহমান লবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল চৌধুরী, কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সর্বজনাব ফজলুর রহমান মুরাদ, আশফাকুর রহমান সবুজ, নুরুন্নবী, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সোলেমান দেওয়ান, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি আবদুস সালাম খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ফারুক হোসেন চঞ্চল, জননেতা রফিকুল ইসলাম রাজা, বাবুল আখতার, বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল সভাপতি গৌতম শীল প্রমুখ।

নাজমুল হক প্রধান বলেন, "আজ থেকে ৫০ বছর আগে এ দিনে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সৈনিক জনতার মিলিত গণঅভ্যুত্থান ঘটেছিল। সে বিপ্লবী প্রচেষ্টা সফল হয়নি বলে কি তাহের ভুল করেছিলেন? সূর্য সেন, ক্ষুদিরাম তাৎক্ষণিকভাবে সফল হননি বলে কি তারা ভুল করেছিলেন? বাংলাদেশে অবশ্যই একদিন বৈষম্যহীন সমতার সমাজ প্রতিষ্ঠিত হবে। কর্নেল তাহেরের মত বিপ্লবীদের প্রাণের বিনিময়ে সে লক্ষ্য সফল হবে।"

বর্তমান সময়ে নীতিনিষ্ঠ রাজনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘অতীতে জাসদের বড় নেতারা নীতিকে বাদ দিয়ে ক্ষমতার স্বাদ নেবার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে দলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। বাংলাদেশ জাসদ সে পথে হাঁটবে না।”

তিনি অন্তর্বর্তী সরকারকে কালবিলম্ব না করে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে বিদ্যমান অনিশ্চয়তার অবসানের পথে এগিয়ে যাবার আহ্বান জানান।

সভাপতির বক্তৃতায় মুশতাক হোসেন বলেন, "এদেশের মানুষ শোষণ-নির্যাতনের বিরুদ্ধে বার বার গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু জনগণকে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ করতে না পারার কারণে বিপ্লববিরোধী শক্তি সে গণঅভ্যুত্থানগুলোকে ব্যর্থ করে দিয়ে তাকে ছিনতাই করেছে। ১৯৭৫ সনের ৭ নভেম্বরের পরে তাই ঘটেছে, ২০২৪এর জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তাই ঘটতে চলেছে। জুলাই গণঅভ্যুত্থানের মেকি চ্যাম্পিয়ন সেজে একদল বিপ্লববিরোধী শক্তি এদেশে নতুন নামে ফ্যাসিবাদ কায়েমের পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির যুক্তফ্রন্ট গড়ে তুলতে হবে।”

আজ বাংলাদেশ জাসদ নেতা মইনউদ্দীন খান বাদলের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। সকাল সাড়ে ১০টায় দলীয় কার্যালয়ে প্রয়াত বাদলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু, রোকনুজ্জামান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

এই চারজনের মধ্যে রয়েছেন বহুল পরিচিত মুখ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান। রয়েছেন চেয়ারম্যানের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম (ডোনার) এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

১ দিন আগে

ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, আটক ৪

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয়ে যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর চারজনকেই ধানমন্ডি থানায় পাঠিয়েছে পুলিশ।

১ দিন আগে

‘খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন’

১ দিন আগে

খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

দেশের রাজনীতিতে ‘আপসহীন নেত্রী’র তকমা পাওয়া খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভোগার পর গত বছরের ৩০ ডিসেম্বর না ফেরার দেশে পাড়ি জমান। ওই দিন ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮০

২ দিন আগে