কক্সবাজার সফর

এনসিপির ৫ শীর্ষ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ আগস্ট ২০২৫, ১৭: ১৭
এনসিপির পাঁচ নেতা। ওপরে বাঁ থেকে সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ ও নাসীরুদ্দীন পাটেয়ারী। নিচে খালেদ সাইফুল্লাহ ও তাসনিম জারা। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

জুলাই গণঅভ্যুত্থান দিবসে দলীয় অনুমতি না নিয়ে কক্সবাজার সফরে যাওয়া শীর্ষ পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাদের সশরীরে হাজির হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা কারণ দর্শানোর আলাদা আলাদা চিঠি দেওয়া হয়েছে এনসিপির পাঁচ নেতাকে।

যাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তারা হলেন— এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

গতকাল মঙ্গলবার (৫ আগস্ট) জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বিজয়ের বর্ষপূর্তির দিন এনসিপির এই পাঁচ নেতাকে কক্সবাজারে দেখা যায়। গুঞ্জন ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন।

দুপুর থেকে এ বিষয়টি অনলাইন-অফলাইনে ব্যাপক আলোচনার জন্ম দেয়। পরে ক্রমশ জানা যায়, পিটার হাস বাংলাদেশ অবস্থানই করছেন না। ফলে তার সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের বিষয়টি সঠিক নয়।

এদিকে বৈঠক না করলেও পাঁচ নেতা কক্সবাজার অবস্থান করছেন বলে স্বীকার করে নিয়েছেন। নাসীরুদ্দীন পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, জুলাই পদযাত্রা করে তারা, বিশেষ করে হাসনাত আব্দুল্‌লাহ ক্লান্ত হয়ে পড়েছিলেন। এ কারণে তারা নিছক ঘুরতে গেছেন কক্সবাজার।

তাদের এ ব্যাখ্যা অবশ্য নেটিজেদের সন্তুষ্ট করতে পারেনি। রাজনৈতিক পর্যবেক্ষকরাও বিষয়টিকে ভালোভাবে নেননি। তারা বলছেন, জুলাই অভ্যুত্থানের সময় অত্যন্ত সক্রিয় ভূমিকা পালন করা এনসিপি নেতারা সেই অভ্যুত্থানের বিজয়ের প্রথম বর্ষপূর্তির দিনে বেড়াতে গেছেন, এটি অস্বাভাবিক।

ঘটনাটি স্বাভাবিক বলে করছে না এনসিপি নিজেও। এ কারণেই পাঁচ নেতার প্রত্যেককেই আলাদা আলাদা করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দলটি।

নোটিশে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দিবস ও জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকীর দিন পাঁচ নেতা কেন্দ্রীয় পর্ষদের অনুমতি ছাড়াই কক্সবাজার সফর করেন। ২৪ ঘণ্টার মধ্যে সশরীর হাজির হয়ে এ সফরের কারণ ও প্রেক্ষাপট ব্যাখ্যা করে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের কাছে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে তাদের।

দলীয় সূত্রে জানা গেছে, বিষয়টি দলীয় শৃঙ্খলার পরিপন্থি হিসেবে দেখা হচ্ছে। ব্যাখ্যা সন্তোষজনক না হলে সংগঠনের নীতি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণভোট নিয়ে আদালতকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ

ভারতের সঙ্গে সম্পর্ক বিষয়ে নাহিদ বলেন, শেখ হাসিনা এবং শহীদ হাদি ভাইয়ের খুনিদের বাংলাদেশে পাঠাতে হবে। এর পরই ভারতের সঙ্গে সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়া ভারতের সঙ্গে সুসম্পর্ক তৈরির সুযোগ নেই।

১ দিন আগে

বিরোধীদলীয় নেতার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদুত মি. ইয়াও ওয়েন। আজ মঙ্গলবার বেলা ১১টায় ডা. শফিকুর রহমানের রাজধানী ঢাকার বসুন্ধরার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১ দিন আগে

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ১৬

উত্তপ্ত পরিস্থিতির সুযোগ নিয়ে উভয় পক্ষের বেশ কিছু বহিরাগত হলের ভেতরে প্রবেশ করলে বিশৃঙ্খলা আরও প্রকট আকার ধারণ করে। একপর্যায়ে সংঘর্ষে ধারালো অস্ত্রের ব্যবহার ও ছুরিকাঘাতের ঘটনাও ঘটে।

২ দিন আগে

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত

এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

২ দিন আগে