কক্সবাজারে এনসিপির শীর্ষ নেতাদের সঙ্গে পিটার হাসের বৈঠকের গুঞ্জন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ১৬: ৪৪
এনসিপির পাঁচ নেতা সারজিস আলম, হাসনাত আব্দুল্লাহ, নাসীরুদ্দীন পাটওয়ারী, খালেদ সাইফুল্লাহ ও তাসনিম জারা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন বলে গুঞ্জন ছড়িয়েছে। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠান ঘিরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে যখন বিশাল প্রস্তুতি চলছে, তখন ছাত্র-জনতার আন্দোলনে প্রথম সারির অন্তত পাঁচ নেতা কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বলে ঢাকার প্রায় সব গণমাধ্যম সংবাদ প্রকাশ করেছে।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজারে অবস্থানরত নেতাদের পক্ষ থেকে বিভিন্ন গণমাধ‍্যমের কাছে স্বীকার করা হয়েছে, এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের দুই মুখ্য সংগঠক সারজিস আল ও হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা কক্সবাজারে ‘ঘুরতে গেছেন’। তবে পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি তারা স্বীকার করেননি।

এ বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়, সাবেক রাষ্ট্রদূত পিটার হাস একজন স্বাধীন নাগরিক, যার সঙ্গে দূতাবাসের কোনো যোগাযোগ নেই। তিনি কোনো বৈঠক করছেন নাকি করছেন না, এ ধরনের কোনো তথ্যও নেই।

এটি বেসরকারি টেলিভিশন চ্যানেল দুপুর ১টার দিকে খবর দেয়, এনসিপির চার নেতা সারজিস, হাসনাত, নাসীর ও তাসনিম জারা সকালের একটি ফ্লাইটে কক্সবাজার গেছেন। তারা ইনানী এলাকার একটি হোটেলে অবস্থান করছেন। সেখানে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করছেন তারা।

কিছুক্ষণ পর দুপুর ১টা ২০ মিনিটে প্রবাসী সাংবাদিক নাজমুস সাকিব এক ফেসবুক পোস্টে বলেন, এ মুহূর্তে কক্সবাজারের একটি হোটেলের কক্ষে গোপন বৈঠকে বসেছেন এনসিপির হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরুদ্দিন পাটওয়ারী ও তাসনিম জারা। তাদের এ গোপন বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ, সাবেক মার্কিন অ্যাম্বাসেডর পিটার হাসের সঙ্গে। কোন ষড়যন্ত্রের জাল বুনছেন তারা?— প্রশ্ন রাখেন নাজমুস সাকিব।

পরে ফেসবুকের পোস্টটি আপডেটও করেন নাজমুস সাকিব। তিনি বলেন, এনসিপি নেতারা পিটার হাসকে অনুরোধ করছেন যেন তিনি ড. ইউনূসকে আজ (মঙ্গলবার) নির্বাচনের তারিখ ঘোষণা করা থেকে বিরত রাখার ব্যবস্থা করেন।

পরে জানা যায় এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহও রয়েছেন কক্সবাজারে বাকি চার নেতার সঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়লে এনসিপি জানায়, এটি নেতাদের ব্যক্তিগত সফর, দলীয় কোনো সফর নয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী অন্তত দুটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে জানান, হাসনাত আবদুল্লাহ কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি সুস্থ হওয়ার পর সোমবার রাতে তারা কক্সবাজার ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেন। পরে তাকে নিয়ে তারা পাঁচজন কক্সবাজার সফরে এসেছেন।

পিটার হাসের সঙ্গে দেখা হওয়া বা বৈঠকের তথ্যকে গুজব হিসেবে উড়িয়ে দিয়েছেন সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটওয়ারী। নাসীর পালটা অভিযোগ করে বলেন, একটি গণমাধ্যম থেকে গুজব ছড়ানো হয়েছে। এ বিষয়ে তাদের কিছু জানা নেই।

পাঁচ এনসিপি নেতার কক্সবাজারে ‘ঘুরতে যাওয়া’র এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ছড়িয়েছে। অনেকেই বলছেন, জুলাই গণঅভ্যুত্থান দিবস তথা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সহস্র প্রাণের বিনিময়ে অর্জিত বিজয়ের বর্ষপূর্তির দিনে তাদের কক্সবাজারে এমন ঘোরাঘুরি খুব স্বাভাবিক কিছু না।

সাংবাদিক মাসুদ কামাল ফেসবুকে লিখেছেন, ‘জুলাই আন্দোলনের কৃতিত্ব ও নেতৃত্বের দাবিদারদের কয়েকজন— হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম, তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী এই অনুষ্ঠান ফেলে গেছেন কক্সবাজারে। সেখানে নাকি ওনারা বৈঠক করবেন সদ্যসাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে! বিষয়টি গুরুত্বপূর্ণ, সন্দেহ নেই। কতটা গুরুত্বপূর্ণ? নিশ্চয়ই রাষ্ট্রীয় এই অনুষ্ঠানের চেয়েও গুরত্বপূর্ণ! আসলে কী হতে যাচ্ছে?’

আরেক সাংবাদিক শাহেদ আলম কিছুটা ব্যাঙ্গাত্মক ভঙ্গিতে লিখেছেন, পোলাপানগুলোর কাছে ঢাকার বাতাস দুষিত মনে হচ্ছিল! ৪/৫ ঘণ্টার জন‍্য সাগরের নির্মল বাতাস খেয়ে আবার ঢাকার পথে তারা! জীবনকে এতটুকু উপভোগ না করতে পারলে তো হাসিনাই ভালো ছিল!

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে

ধর্ম প্রতিমন্ত্রী নিয়োগে আক্বিদার প্রশ্নে প্রধানমন্ত্রীকে সতর্ক করলেন ছারছীনার পির

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সফর: অভ্যর্থনার বিজ্ঞপ্তি দিয়ে প্রত্যাহার করল ভারতের রাষ্ট্রপতি ভবন

প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক

২ দিন আগে