প্রতিবেদক, রাজনীতি ডটকম

৯টি দলকে নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজনৈতিক জোট গঠন করতে পারে বলে জানিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরূদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) এনসিপির নির্বাচন পরিচলনা কমিটির ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এ কমিটিরও দায়িত্বে রয়েছেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ইস্যুতে সরকার রাজনৈতিক দলগুলোকে আলোচনার টেবিলে বসে সিদ্ধান্ত নিতে বলেছে। কিন্তু আমরা দেখেছি বিএনপি ও জামায়াত তারা বিষয়টি নিয়ে মারামারি করছে। এ অবস্থায় গণতন্ত্র মঞ্চ, এবি পার্টি, গণঅধিকার পরিষদ ও আমরা এনসিপিসহ ৯টি দল আলোচনায় বসেছিলাম। কীভাবে এ সংকটের সমাধান করা যায়, সে বিষয়ে আমরা আলোচনা করেছি।
রাজনৈতিক জোট গঠন প্রসঙ্গে এনসিপির এই নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশ সংকটে রয়েছে। সেখান থেকে বিএনপি ও জামায়াত যদি সংস্কারের একটি পর্যায়ে আসতে পারে এবং সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতি দেয়, তাহলে বিএনপি বা জামায়াত যে কারও সঙ্গেই জোট হতে পারে। তবে বিচার ও সংস্কারের বিষয়ে কোনো সমাধান না হলে কারও সঙ্গে কোনো জোটে যাব না।
৯ দলকে নিয়ে রাজনৈতিক জোটের সম্ভাবনার কথা তুলে ধরে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গণতন্ত্র মঞ্চের ছয় দলসহ যে ৯টি দল আলোচনায় বসেছিলাম, তাদের মধ্যে রাজনৈতিক জোটের একটি চিন্তাভাবনা চলছে। এই ৯টি দলের মধ্যে রাজনৈতিক জোট হওয়ার সম্ভাবনা রয়েছে।
গণতন্ত্র মঞ্চ মূলত ছয়টি রাজনৈতিক দলের একটি জোট। এই ছয়টি দল হলো— জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), নাগরিক ঐক্য, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী জনশক্তি পার্টি ও রাষ্ট্র সংস্কার আন্দোলন।
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য অনুযায়ী এই ছয়টি দলের সঙ্গে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার পরিষদ যুক্ত হয়ে নতুন রাজনৈতিক জোট হতে পারে।
সংবাদ সম্মেলনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপির মনোনয়ন ফরম বিক্রি উন্মুক্ত হওয়ার তথ্য জানানো হয়। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য এনসিপি মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে। আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্ন আয়ের মানুষের জন্য মনোনয়ন ফরমের দাম দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এই নির্বাচনের মাধ্যমে এনসিপি দলীয় প্রতিনিধি নয়, সংসদে জনগণের প্রতিনিধি পাঠাতে চায় বলে জানান নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, পেশীশক্তির অধিকারী নয়, যারা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, তাদের আমরা প্রার্থী করতে চাই।
তিনি আরও বলেন, আলেম সমাজের যারা আছেন, নারীদের মধ্যে যারা আছেন, শ্রদ্ধেয় ব্যক্তি যারা আছেন, চিকিৎসক-প্রকৌশলী-শিক্ষক যারা আছেন, সব পেশাজীবীদের নিয়ে আমরা সংসদে যেতে চাই। অন্যরা সবাই দলের প্রতিনিধিত্ব করে, আমরা জনগণের প্রতিনিধিদের মনোনয়ন দিতে চাই, জনগণের ভোটে নির্বাচিত করে তাদের সংসদে পাঠাতে চাই।

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে
২ দিন আগে
নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”
২ দিন আগে
বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু
৩ দিন আগে
বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।
৩ দিন আগে