মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না: জামায়াতের আমীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না উল্লেখ করে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই, ইনশাআল্লাহ।

শনিবার সকালে ফেনী যাওয়ার পথে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘দীর্ঘদিনের প্রত্যাশা একটি সুষ্ঠু নির্বাচন। আমরা ২০১৪, ২০১৮ ও ২০২৪ মার্কা নির্বাচন চাই না। এ ধরনের কিছু আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে, আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এক্ষেত্রে এ জাতি কাউকে কোনো ছাড় দেয়নি, আমরাও দেব না।’

ডা. শফিকুর রহমান বলেছেন, ‘যতদিন ফ্যাসিবাদের অস্তিত্ব থাকবে ততদিন আমাদের লড়াই চলবে। আমাদের লড়াই ফ্যাসিবাদীদের বিরুদ্ধে নয়, ফ্যাসিবাদের বিরুদ্ধে। এই ফ্যাসিবাদ পুরাতন হোক আর নতুন হোক।’

তিনি বলেন, ‘যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেইমানি করতে দেব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি- সাবধান হোন, নিজেদের সামলান, নইলে জনগণই আপনাদের সামলিয়ে দেবে।

পথসভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল আবু তাহের মো. মাসুম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামাতের নায়েবে আমীর মোসলেহ উদ্দিন আহমেদ, কুমিল্লা ৮ বরুড়া আসনে জামায়াতের মনোনীত প্রার্থী মু. সফিকুল আলম হেলাল, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সরকারের চেয়ে প্রধানমন্ত্রীর প্রতি মানুষের সন্তুষ্টি বেশি: জরিপ

জরিপের ফলাফলে উঠে এসেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান ভালোভাবে তার দায়িত্ব পালন করছেন বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৫০ শতাংশ, এনসিপি সমর্থকদের মধ্যে ৬৫ দশমিক ৮০ শতাংশ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে ৫২ দশমিক ৫০ শতাংশ।

১৬ ঘণ্টা আগে

সংসদীয় দলের সভা: বিদায়ী বক্তব্যে কান্নায় ভাসলেন মির্জা ফখরুল

সভায় অংশ নেওয়া একাধিক সংসদ সদস্য জানান, কয়েক মিনিটের বক্তব্যে অন্তত চার-পাঁচবার কেঁদেছিলেন মির্জা ফখরুল। এতে সভায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানও এ সময় আবেগাপ্লুত হয়ে পড়েন।

১৯ ঘণ্টা আগে

স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ১৫ আগস্ট সংগঠনের সভাপতি এস এম জিলানীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজিব আহসানের সঞ্চালনায় কেন্দ্রীয় কমিটির এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কেন্দ্রীয় ও দেশব্যাপী নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

১ দিন আগে

‘চরম ব্যর্থ’ সরকার ফ্যাসিস্টের পথেই হাঁটছে: জামায়াত

বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর ভূমিকা সম্পর্কে প্রশ্নের জবাবে গোলাম পরওয়ার বলেন, ‘আমরা দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালন করছি। হরতাল, ভাঙচুর বা জ্বালাও-পোড়াওয়ের পথে না গিয়ে সংসদ ও সংসদের বাইরে বিভিন্ন সমস্যা তুলে ধরে সরকারকে সহযোগিতা করা হচ্ছে।’

২ দিন আগে