৯ প্যানেলে জমজমাট ডাকসু— কোন প্যানেলে প্রার্থী কারা

ইফরান হোসেন, ঢাবি প্রতিনিধি
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০০: ৪৯
ডাকসু নির্বাচনে ৯ প্যানেলের ভিপি প্রার্থী— (ওপরের সারিতে বাঁ থেকে) আব্দুল কাদের, আবিদুল ইসলাম খান ও তাসনিম আফরোজ ইমি; (মাঝের সারিতে বাঁ থেকে) উমামা ফাতিমা, সাদিক কায়েম ও বিন ইয়ামিন মোল্লা; (নিচের সারিতে বাঁ থেকে) ইয়াসিন আরাফাত, জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ ও নাইম হাসান হৃদয়। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

মনোনয়নপত্র জমা শেষ। এখন যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশের পালা। তবে এর মধ্যেই প্যানেল ঘোষণা করেছে ছাত্র সংগঠনগুলো। কোনো কোনো সংগঠন এককভাবে প্যানেল দিয়ে লড়াই করছে, আবার কয়েকটি সংগঠন জোট হয়েও দিয়েছে প্যানেল। স্বতন্ত্র প্রার্থীরাও প্যানেল করেছেন। সব মিলিয়ে ৯ প্যানেলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জমজমাট হয়ে উঠেছে।

ডাকসু নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বুধবার (২০ আগস্ট) বিকেল ৫টা। নির্ধারিত সময়ের মধ্যে ২৮ পদের বিপরীতে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫০৯ জন। তাদের সবার মনোনয়নপত্র বৈধতা পেলে প্রতি পদের বিপরীতে গড়ে ১৮ জনের বেশি প্রার্থী লড়বেন ডাকসুতে।

ছয় বছরের বিরতিতে হতে যাওয়া ডাকসু নির্বাচন ঘিরে বহুমুখী লড়াইয়ের আভাস ছিল আগে থেকেই। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে একে একে প্যানেলগুলো ঘোষণা হতে থাকলে সে আভাসের সত্যতা মিলেছে। দিন শেষে ভোটযুদ্ধে অবতীর্ণ মোট প্যানেলের সংখ্যা দাঁড়িয়েছে ৯টিতে। প্যানেলগুলো আলাদা আলাদা নামও পেয়েছে।

যেসব প্যানেল এবারের ডাকসু নির্বাচনে অংশ নিচ্ছে সেগুলো হলো— বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’, জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল, ছাত্রশিবিরের ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’, ছাত্র অধিকার পরিষদের ‘ডাকসু ফর চেঞ্জ’, ইসালামী ছাত্র আন্দোলনের ‘সচেতন শিক্ষার্থী সংসদ’।

এর বাইরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা চেনা মুখ উমামা ফাতেমার নেতৃত্বে ‘স্বতন্ত্র ঐক্যজোট’ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক মাহিন সরকারের নেতৃত্বে আরেক স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’ লড়াই করবে ডাকসুতে। রয়েছে বামপন্থি বিভিন্ন সংগঠনের সম্মিলিত জোটের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’ এবং তিনটি বাম জোটের আরেক প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’।

এক নজরে দেখে নেওয়া যাক কোন প্যানেল থেকে কোন কোন পদে প্রার্থী হয়েছেন কারা কারা।

বাগছাসের প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’

  • সহসভাপতি (ভিপি): আব্দুল কাদের
  • সাধারণ সম্পাদক (জিএস): আবু বাকের মজুমদার
  • সহ-সাধারণ সম্পাদক (এজিএস): আশরেফা খাতুন
  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: নাহিয়ান ফারুক
  • সমাজসেবা সম্পাদক: মহির আলম
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মো. হাসিবুল ইসলাম
  • আন্তর্জাতিক সম্পাদক: মোহাম্মদ সাকিব
  • ক্রীড়া সম্পাদক: আল আমিন সরকার
  • আইন ও মানবাধিকার সম্পাদক: আনিকা তাহসিনা
  • কমনরুম ও ক্যাফেটরিয়া সম্পাদক: মিতু আক্তার
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আহাদ বিন ইসলাম শোয়েব
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: সাব্বির আহমেদ
  • ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক: রেজওয়ান আহম্মেদ রিফাত
  • ছাত্র পরিবহন সম্পাদক: মো. ঈসমাইল হোসেন রুদ্র
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন দিয়ে প্রার্থী দেওয়া হয়নি

  • সদস্য পদে প্রার্থী: মো. মাসউদুজ্জামান, ফেরদৌস আইয়াম, ইসমাঈল, তাপসী রাবেয়া, মো. আরমানুল ইসলাম, আব্দুল্লাহ আল মাহমুদ, রিফতি আল জাবেদ, আশরাফ অনিক, রওনক জাহান, মাহফুজা নওয়ার নওরীন, নুরুল ইসলাম নাহিদ, আরিফুর রহমান ও ফেরদৌস আলম।

ছাত্রদলের প্যানেল

  • ভিপি: মো. আবিদুল ইসলাম খান
  • জিএস: শেখ তানভীর বারী হামিম
  • এজিএস: তানভীর আল হাদী মায়েদ
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আরিফুল ইসলাম
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: এহসানুল ইসলাম
  • কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: চেমন ফারিয়া ইসলাম মেঘলা
  • আন্তর্জাতিক সম্পাদক: মো. মেহেদী হাসান
  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: আবু হায়াত মো. জুলফিকার জিসান
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন দিয়ে প্রার্থী দেওয়া হয়নি
  • ক্রীড়া সম্পাদক: চিম চিম্যা চাকমা
  • ছাত্র পরিবহন সম্পাদক: মো. সাইফ উল্লাহ্ (সাইফ)
  • সমাজসেবা সম্পাদক: সৈয়দ ইমাম হাসান অনিক
  • ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: মো. আরকানুল ইসলাম রূপক
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আনোয়ার হোসাইন
  • মানবাধিকার ও আইন সম্পাদক: মো. মেহেদী হাসান মুন্না

  • সদস্য পদে প্রার্থী: মো. জারিফ রহমান, মাহমুদুল হাসান, নাহিদ হাসান, মো. হাসিবুর রহমান সাকিব, মো. শামীম রানা, ইয়াসিন আরাফাত আলিফ, মুনইম হাসান অরূপ, রঞ্জন রায়, সোয়াইব ইসলাম ওমি, মেহেরুন্নেসা কেয়া, ইবনু আহমেদ, সামসুল হক আনান ও নিত্যানন্দ পাল।

বামপন্থি শিক্ষার্থীদের প্যানেল ‘প্রতিরোধ পর্ষদ’

  • ভিপি: তাসনিম আফরোজ ইমি
  • জিএস: মেঘমল্লার বসু
  • এজিএস: জাবির আহমেদ জুবেল
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: মোজাম্মেল হক
  • কমনরুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: নূজিয়া হাসিন
  • মানবাধিকার ও আইন সম্পাদক: আকাশ আলী
  • ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক: লিটন ত্রিপুরা
  • ছাত্র পরিবহন সম্পাদক: নিনাদ খান
  • আন্তর্জাতিক সম্পাদক: নাঈম উদ্দীন
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ফারিয়া মতিন
  • ক্রীড়া সম্পাদক: মালিহা তাবাসসুম
  • সমাজসেবা সম্পাদক: আবু মুজাহিদ আকাশ
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: শেখ তাসনিভা সৃষ্টি
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ফাতিন ইশরাক
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: আলমগীর হোসেন

  • সদস্য পদে প্রার্থী: মো. তাফসিরুল্লাহ, রাজেকুজ্জামান জুয়েল, ওয়াকার রহমান সৌরভ, মোহাম্মদ মুস্তাকিম, মিশকাতুল মাশিয়াত, আতিকা আনজুম, পৃথিং মারমা, ইসরাত জাহান ইমু, আনিয়া ফাহমিন, রাহনুমা আহমেদ, সাজিদ উল ইসলাম ও হেমা চাকমা।

উমামা ফাতেমার নেতৃত্বে প্যানেল ‘স্বতন্ত্র ঐক্যজোট’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও মুখপাত্র উমামা ফাতেমা ডাকসু নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন আগেই। ভিপি পদে মনোনয়ন সংগ্রহ করে জমাও দিয়েছেন। স্বতন্ত্র অন্য প্রার্থীদের নিয়ে তিনি ‘স্বতন্ত্র ঐক্যজোট’ নামে প্যানেলের ঘোষণা দিয়েছেন।

এই প্যানেল থেকে উমামা নিজে লড়বেন ভিপি পদে। প্যানেলের বাকিদের নাম এখনো ঘোষণা করা হয়নি। তবে এই প্যানেল থেকে জিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া ও এজিএস পদে ঢাবি সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহিকে প্রার্থী ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

ছাত্রশিবিরের প্যানেল ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’

  • ভিপি: সাদিক কায়েম
  • জিএস: এস এম ফরহাদ
  • এজিএস: মহিউদ্দিন খান
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাতিমা তাসনীম জুমা (ইনকিলাব মঞ্চ)
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ইকবাল হায়দার
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: উম্মে সালমা
  • আন্তর্জাতিক সম্পাদক: খান জসীম
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: নুরুল ইসলাম সাব্বির
  • ক্রীড়া সম্পাদক: আরমান হোসেন
  • ছাত্র পরিবহন সম্পাদক: আসিফ আব্দুল্লাহ
  • সমাজসেবা সম্পাদক: শরিফুল ইসলাম মুয়াজ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সাজ্জাদ হোসাইন খান
  • ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: মাজহারুল ইসলাম
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: আব্দুল্লাহ আল মিনহাজ
  • মানবাধিকার ও আইন সম্পাদক: সাখাওয়াত জাকারিয়া

  • সদস্য পদে প্রার্থী: সর্ব মিত্র চাকমা, ইমরান হোসাইন, বেলাল হোসেন অপু, জয়েন উদ্দিন সরকার তন্ময়, মিফতাহুল হোসাইন আল মারুফ, মাজহারুল ইসলাম মুজাহিদ, রাইসুল ইসলাম, সাবিকুন নাহার তামান্না, শাহিউর রহমান, আফসানা আক্তার, আবদুল্লাহ আল মাহমুদ, রায়হান উদ্দিন ও আনাস বিন মনির।

ছাত্র অধিকার পরিষদের প্যানেল ‘ডাকসু ফর চেঞ্জ’

  • ভিপি: বিন ইয়ামিন মোল্লা
  • জিএস: সাবিনা ইয়াসমিন
  • এজিএস: রাকিবুল ইসলাম
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: মো. শাকিল খান
  • সমাজসেবা সম্পাদক: আরিফুর রহমান মজুমদার
  • ক্রীড়া সম্পাদক: মুক্তার হোসেন
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আশিক হৃদয় আহমেদ
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: রাকিব হোসেন গাজী
  • মানবাধিকার ও আইন সম্পাদক: ইশতিয়াক আহমেদ
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: সিয়াম ফেরদৌস ইমন

  • সদস্য প্রার্থী: রাহাত, রেজোয়ান, মো. মুহিউদ্দীন আহমেদ, কৌফিক আবির, আব্দুল্লাহ আল নোমান, রাকিবুল আলম রুদ্র, মোফাচ্ছেল হক ও মাহতাপ ইসলাম।

ইসালামী ছাত্র আন্দোলনের প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’

  • ভিপি: ইয়াসিন আরাফাত
  • জিএস: খায়রুল আহসান মারজান
  • এজিএস: সাইফ মোহাম্মদ আলাউদ্দিন
  • স্বাধীনতা সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আবু বকর সিদ্দিক
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: জুয়াইরিয়া আখতার তামান্না
  • কমনরুম, পাঠকক্ষ ও ক্যাফেটেরিয়া সম্পাদক: মোসা. জাকিয়া আক্তার
  • আন্তর্জাতিক সম্পাদক: মোহাম্মদ আলী
  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোহাম্মদ নাজমুল হাসান
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন দিয়ে প্রার্থী দেওয়া হয়নি
  • ক্রীড়া সম্পাদক: ইয়াসিন আরাফাত
  • ছাত্র পরিবহন সম্পাদক: মো. ইমরান মিয়া
  • সমাজসেবা সম্পাদক: শাহরিয়ার আলম
  • ক্যারিয়ার ও উন্নয়ন সম্পাদক: মনসুরুল হক শান্ত
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মুঈনুল ইসলাম
  • মানবাধিকার ও আইন সম্পাদক: শাহরিয়ার জাবির

  • সদস্য পদে প্রার্থী: ফারুক হাওলাদার, মোসা. হাবিবা, ইলিয়াস তালুকদার, নূরুল জান্নাত মান্না, ইকরামুল কবির, মোহাম্মদ আফজাল হোসেন সিয়াম, এরফান মোহাম্মদ, রিয়াদ হোসাইন, রেজাউল করিম, মোহাম্মদ ইমাদুল ইসলাম আকাশ, ইসমাইল হোসেন, সাদমান সাকিব, আজিজুল হাসান।

মাহিন সরকারের স্বতন্ত্র প্যানেল ‘ডিইউ ফার্স্ট’

  • ভিপি: জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ
  • জিএস: মাহিন সরকার
  • এজিএস: ফাতেহা শারমিন এ্যানি
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: আশিকুর রহমান
  • বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: আবদুল্লাহ ইবনে হানিফ আরিয়ান
  • কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ফারজানা আক্তার মিতু
  • আন্তর্জাতিক সম্পাদক: ইমরান মিয়া
  • সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক: মোহতাসিন বিল্লাহ ইমন
  • ক্রীড়া সম্পাদক: মুহাইমেনুল ইসলাম তকি
  • ছাত্র পরিবহন সম্পাদক: রাশেদ খান আদিব
  • সমাজসেবা সম্পাদক: মো. ফাইজুল্লাহ
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মেহেরিন আফরোজ মাইশা

  • সদস্য প্রার্থী: মো. গিয়াস উদ্দিন, রাহাত সিকদার, বায়েজিদ হাসান, মো. আব্দুল বাছিত, মো. মোফাজ্জল হোসেন, মনির হোসেন, মো. আবু তালেব (ইফতি), আবরার জারিফ, সাব্বির উদ্দিন রিয়ন, মো. খালেদ সাইফুল্লাহ জিহাদ ভূঞাঁ, মো. আকাশ শাহ, মো. ইসমাইল হোসেন ও মাসুম বিল্লাহ।

৩ বাম সংগঠনের জোটের প্যানেল ‘অপরাজেয় ৭১-অদম্য ২৪’

  • ভিপি: নাইম হাসান হৃদয়
  • জিএস: এনামুল হাসান অনয়
  • এজিএস: অদিতি ইসলাম
  • মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ফাহমিদা আলম
  • কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: সুর্মী চাকমা
  • আন্তর্জাতিক সম্পাদক: শাকিব মাহমুদ
  • সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: আবদুল্লাহ ইবনে হাসান (জামিল)
  • ছাত্র পরিবহন সম্পাদক: মাসফিকুজ্জামান তাইন
  • স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: মিনহাজুল ইসলাম ফারহান
  • গবেষণা ও প্রকাশনা সম্পাদক: স্বতন্ত্র প্রার্থী জুলাই আন্দোলনে আহত সানজিদা আহমেদ তন্বীকে সমর্থন দিয়ে প্রার্থী দেওয়া হয়নি

  • সদস্য প্রার্থী: হাসিন, তর্পিতা ইসলাম অব্ধি, জুনাইদ হোসেন, আদনান মুহাম্মদ ও মাহবুবুর রহমান [প্যানেলের বাকিদের নাম পরে ঘোষণা করা হবে]

গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ করা শুরু হয়। ১৮ আগস্ট পর্যন্ত ফরম বিতরণের সময় ঘোষণা করা ছিল তফসিলে। প্রার্থীদের চাপের কারণে পরে সেই সময় একদিন বাড়িয়ে ১৯ আগস্ট করা হয়। মনোনয়ন ফরম জমার সময়ও ১৯ আগস্ট থেকে একদিন বাড়িয়ে ২০ আগস্ট করা হয়। সে হিসাবে এরই মধ্যে মনোনয়ন ফরম বিতরণ ও জমা কার্যক্রম শেষ হয়েছে।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৃহস্পতিবার (২১ আগস্ট) বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। বাছাইয়ে বৈধ এসব প্রার্থীরা ২৫ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ পাবেন। এরপর ২৬ আগস্ট বিকেল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

চূড়ান্ত প্রার্থীরা প্রায় দুই সপ্তাহ নির্বাচনি প্রচার চালাতে পারবেন। ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রগুলোতে ডাকসু নির্বাচনের ভোট নেওয়া হবে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নাগরিককে দুর্বল রেখে রাষ্ট্র কখনো শক্তিশালী হয়ে উঠতে পারে না: তারেক রহমান

তারেক রহমান বলেন, ‘১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ৭ নভেম্বরের আধিপত্যবাদবিরোধী আন্দোলন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী গণ-আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড এবং সর্বশেষ ২০২৪ সালের স্বাধীনতা রক্ষার সংগ্রাম— ইতিহাসের প্রতিটি বাঁকে অসংখ্য মানুষ দেশের জন্য অকাতরে জীবন দিয়েছেন।’

১৯ ঘণ্টা আগে

ভোটাধিকার নিয়ে ষড়যন্ত্র হলে প্রতিহত করা হবে : মির্জা আব্বাস

এলাকার বিভিন্ন সমস্যা তুলে ধরে মির্জা আব্বাস বলেন, ঢাকার এই এলাকায় গ্যাস, পানি ও জলাবদ্ধতার সমস্যা রয়েছে। এসব সমস্যার স্থায়ী সমাধান প্রয়োজন। তিনি জানান, এলাকায় খেলার মাঠ নেই। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একসময় মাঠ ও কমিউনিটি সেন্টারের ব্যবস্থা করেছিলেন, কিন্তু ষড়যন্ত্রের কারণে তা টিকিয়ে রাখা যায়নি।

১৯ ঘণ্টা আগে

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল ধর্মের নামে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। ‘দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে—নাউজুবিল্লাহ। একটা নির্দিষ্ট মার্কায় ভোট দিলে কি কেউ বেহেশতে যেতে পারে?’দেশের প্রখ্যাত আলেমরাও এসব অপপ্রচারকে প্রত্যাখ্যান করেছে

২১ ঘণ্টা আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান তারেক রহমানের

ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কিন্তু একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে। পত্রিকার পাতায় আমরা সেই খবর দেখেছি। বিভিন্নভাবে তাদের লোকজন মানুষকে গিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। বিশেষ করে মা-বোনদেরকে গিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে, যেই প্রতিশ্র

১ দিন আগে