তারেক রহমানের সঙ্গে বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট: রিজওয়ানা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
সৈয়দা রিজওয়ানা হাসান। ফাইল ছবি

লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমানের বহুল আলোচিত বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

ঈদের দীর্ঘ ১০ দিনের ছুটি শেষে রোববার (১৫ জুন) সচিবালয়ে প্রথম কার্যদিবসে যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

যেকোনো সমস্যাই সংলাপের মধ্য দিয়ে সমাধান সম্ভব উল্লেখ করে উপদেষ্টা রিজওয়ানা বলেন, প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলতে হবে।

এবারের ঈদুল আজহায় সব মিলিয়ে ১০ দিনের সরকারি ছুটি ছিল। সৈয়দা রিজওয়ানা বলেন, দীর্ঘ ছুটির অধিকাংশ সময়ে মাঠেই ছিলাম। স্বস্তির সঙ্গে মানুষ ঈদ উদযাপন করেছে।

রোববার সচিবালয়ে কাজে যোগ দিয়ে সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ঈদুল আজহা উপলক্ষে ছুটি বেশি দিন থাকায় মানুষ স্বস্তির সঙ্গেই ঈদ উদযাপন করেছেন।

নারী নির্যাতন রোধে সরকারের পরিকল্পনা রয়েছে জানিয়ে এই উপদেষ্টা বলেন, নারী নির্যাতনসহ সমাজে সহিংসতা কমাতে পদক্ষেপ নেওয়া হবে। শিগগিরই সরকারের পরিকল্পনাগুলো প্রকাশ করা হবে।

বিদ্যুৎ জ্বালানি এবং সড়ক পরিবহন উপদেষ্টা ফাওজুল কবির খানও মনে করছেন, সব মিলিয়ে এবার ঈদ ভালো কেটেছে। তিনি বলেন, যাত্রাপথে কিছুটা অসুবিধা হয়েছে। এখন থেকে ফিটনেসবিহীন গাড়িগুলো রাস্তা থেকে তুলে নেওয়া হবে।

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতারও সকালেই সচিবালয়ে নিজ দপ্তরে উপস্থিত হন। তিনি বলেন, পর্যাপ্ত দেশীয় গরু দিয়েই কোরবানি হয়েছে এবার। যত কোরবানি হয়েছে, তার চেয়ে অনেক বেশি পশু প্রস্তুত ছিল। তবে এ বছর বেশি দামের গরু কোরবানি হয়নি, অর্থাৎ রাজনৈতিক কোরবানি কম হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

কয়েকদিনের মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা তিতুমীর

তিতুমীর বলেন, দেশে মোট গ্যাসের চাহিদা ৩৮০০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফটি)। বর্তমানে সরবরাহ রয়েছে ২৬শ থেকে ২৭শ এমএমসিএফটি। এর মধ্যে ১৬শ এমএমসিএফটি আসে অভ্যন্তরীণ উৎস থেকে এবং এলএনজি থেকে পাওয়া যায় ১ হাজার এমএমসিএফটি।

১ দিন আগে

সঠিক সময়ে প্রধানমন্ত্রীর দিল্লি সফর— ‘আত্মবিশ্বাসী’ ভারতীয় দূত

দুই দেশের সম্পর্ক প্রসঙ্গে ভারতীয় হাইকমিশনার বলেন, ‘বাংলাদেশ ও ভারতের ইচ্ছা একই, তা হলো সত্যিকারের ভালো প্রতিবেশী হিসেবে থাকা। আমরা সবসময় বলি, কেবল বর্ডার শেয়ার করি না, শেয়ার করি একই স্বপ্ন। দুটো দেশই স্বাধীন, সার্বভৌম ও প্রাণবন্ত গণতন্ত্রের ওপর প্রতিষ্ঠিত।’

১ দিন আগে

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় অর্থনীতি-অবকাঠামো-ব্যবস্থাপনায় বাড়তি চাপ: প্রধানমন্ত্রী

সাক্ষাতে সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তার দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন তিনি। রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট উল্লেখ করে তা মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

১ দিন আগে

‘সুসময়ের চূড়া’য় বসেও যে ৫ চ্যালেঞ্জ জামায়াতের সামনে

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, চ্যালেঞ্জগুলো একে অন্যের সঙ্গে যুক্ত। ঐতিহাসিক ভাবমূর্তি সংকট দলটির আদর্শিক অবস্থানকে অস্পষ্ট করে তুলেছে। সে অস্পষ্টতা তাদের মাঠের রাজনীতিকেই কেবল নয়, জোটগত রাজনীতিকেও কঠিন করেছে। এর সূত্র ধরেই ভাঙনের মুখেও রয়েছে তাদের নেতৃত্বাধীন জোট।

১ দিন আগে
Advertisement