শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লাগা সরকারেরই দুর্বলতা: রিজভী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৭: ২৭

অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারের ভেতরে দুর্বলতা বা ‘খুঁত’ আছে বলেই তারা আসল শত্রুকে চিহ্নিত না করে বিএনপির পেছনে লেগে আছে। এটি সরকারের পরিচালনার দুর্বলতাকেই নির্দেশ করে।

বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।

রুহুল কবির রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন তারা, আইন তৈরির বৈধ প্রতিষ্ঠান সংসদের পথে না গিয়ে, ভিন্ন পথে যাচ্ছেন।

আগাম গণভোটের দাবিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন তিনি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নবনির্বাচিত রাষ্ট্রপতিকে দলমতের উর্ধ্বে উঠে দায়িত্ব পালনের অনুরোধ ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, রাষ্ট্রপতি দেশের সার্বজনীন ঐক্যের ও সর্বজনের আস্থার প্রতিক। নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে দল-মতের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির স্বার্থে দায়িত্ব পালন করার অনুরোধ করছি।

১৩ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে চীন ও যুক্তরাজ্যের অভিনন্দন

বৃহস্পতিবার বিকেলে রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এতে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট।

১৩ ঘণ্টা আগে

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

১৪ ঘণ্টা আগে

রাষ্ট্রপতি নির্বাচনের দিনেও আলোচনায় ৭০ অনুচ্ছেদ, কী বলছে সরকার ও বিরোধী দল

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের চেয়ে ১৬৭ ভোট বেশি পেয়েছেন তিনি। এই নির্বাচনের দিনেও ফের আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সংবিধানের ৭০ অনুচ্ছেদ।

১৪ ঘণ্টা আগে