ডিবিতে আয়নাঘর-ভাতের হোটেল থাকবে না: রেজাউল করিম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

শনিবার (৫ অক্টোবর) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেসে ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক বলেন,ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ‘আয়নাঘর’ কিংবা ‘ভাতের হোটেল’ থাকবে না।

রেজাউল করিম মল্লিক বলেন, ‘ডিবি কার্যালয়ে কোনও আয়নাঘর থাকবে না। বিগত সময়ের মতো ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানানো হবে না। এটি একটি আস্থার জায়গা। যেকোনও ভুক্তভোগীই আমাদের সহায়তা পাবেন।’

এক প্রশ্নের জবাবে ডিএমপির ডিবিপ্রধান বলেন, ‘যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিংবা কোনও অপরাধের সঙ্গে যুক্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘ডিবির কলঙ্কিত অধ্যায় শেষ করে সেটিকে পবিত্র করা হবে। এখানে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবিতে কোনও নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না। থাকবে না কোনও ভাতের হোটেল। আসামি যেই হোক না কেন, সে বিচার পাবে। গ্রেফতার আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিসের নাম শুনে আর যেন কেউ আতঙ্কিত না হয়, শুধু আসামিরাই যেন ভয় পায়।’

তিনি বলেন, ‘বিগত সময়ে উচ্চাভিলাসী কিছু পুলিশ কর্মকর্তা সমগ্র পুলিশ বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এর ফলে ছাত্র-জনতার অভ্যুত্থান ও বিগত সরকারের পতনকে ঘিরে সংঘর্ষ-সহিংসতায় পুলিশের মনোবল ভেঙে পড়ে। এ ধরনের ভয়াবহ বিপর্যয়ের সম্মুখে পুলিশ বাহিনী কখনও দাঁড়ায়নি। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে আইজিপি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কর্মতৎপরতায় ডিএমপির সব থানা ও ডিবির কার্যক্রম পুরোদমে সচল হয়েছে।’

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, ‘আমি যতদিন ডিবি প্রধানের দায়িত্ব পালন করবো, ততদিন ন্যায়-নীতি, পেশাদারিত্ব ও সত্যতার মধ্য দিয়ে দায়িত্ব পালনের চেষ্টা করবো। যারা ভুক্তভোগী ও অসহায় তাদের কথা শুনবো। তাদের কীভাবে আইনগত সহযোগিতা করা যায় সেটি দেখবো। ডিবিকে মানুষের আস্থা ও ভালোবাসার স্থান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। নতুন স্বাধীন বাংলাদেশে ডিবি অফিস হবে ভুক্তভোগীদের ভরসাস্থল।’

রাজধানীবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘কয়েকদিন পরে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ৮ অক্টোবর থেকে ১৩ অক্টোবর পর্যন্ত। দুর্গাপূজা উপলক্ষে সারা দেশের মতো ঢাকা মেট্রোপলিটন এলাকায়ও নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঢাকা শহরের প্রতিটি পূজা মণ্ডপে নিরাপত্তা ও পূজার উৎসবে পুলিশের পাশাপাশি ডিবির টিম সাদা পোশাকে দায়িত্ব পালন করবে। নগরবাসীর প্রতি আমার অনুরোধ, কোনও ধরনের অপরাধমূলক কাজে কেউ যেন অংশ না নেন। সবাই আইন ও বিধি মেনে চলবেন। ডিবি সবসময় আপনাদের পাশে আছে। আমাদের ওপর আস্থা রাখুন।’

এক প্রশ্নের জবাবে রেজাউল করিম মল্লিক বলেন, ‘আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি, ডিবির কোনও সদস্য যদি কোনও ধরনের অনৈতিক ও অপেশাদার কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়, তাদেরও ছাড় দেওয়া হবে না।’

গত ১ সেপ্টেম্বর ডিবি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। বাংলাদেশ পুলিশে যোগ দেন ১৯৯৮ সালে। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ (সিআইডি) বিভিন্ন ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটির নগর ব্যবস্থাপনা পরিদর্শন প্রধানমন্ত্রীর

বিকেলে নগর পরিদর্শনে বের হয়ে তিনি পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশনব্যবস্থাসহ সামগ্রিক নগর ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

১৮ ঘণ্টা আগে

ঢাকায় মার্কিন ও ভারতীয় দূতের ‘ইতিবাচক’ বৈঠক

১ দিন আগে

নাসীরুদ্দীনকে ছাড়া কর্মসূচি করলে বিএনপি সহযোগিতা করবে, বললেন রাশেদ খাঁন

শুক্রবার (৩১ জুলাই) সকালে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

১ দিন আগে

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে: মার্কিন দূত

বৈঠকের পর সার্জিও গর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে লিখেছেন, বাংলাদেশে আমার প্রথম সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক আরও জোরদার করতে একসঙ্গে কাজ করার বিষয় নিয়ে আলোচনা করে আমি আনন্দিত। অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে।

২ দিন আগে