গাজীপুর প্রতিনিধি

গাজীপুর-১ (কালিয়াকৈর ও সদর আংশিক) আসনে বাংলাদেশ লেবার পার্টির আনারস প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন নিয়েছেন চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকী। তিনি বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকীর ছেলে।
একই আসনে গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী দলের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তিনি সদ্য লেবার পার্টিতে যোগ দেওয়া চৌধুরী ইরাদের ছোট ভাই।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে নয়া পল্টনে লেবার পার্টির কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগ দেন চৌধুরী ইরাদ। এ সময় তার হাতে দলীয় আনারস প্রতীক তুলে দেন দলটির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
এ সময় লেবার পার্টির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জোহরা খাতুন, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব মো. হেলাল উদ্দিন চৌধুরী, মহিলা সম্পাদিকা নাসিমা নাজনীন সরকার ও দপ্তর সম্পাদক মো. মিরাজ খানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের শাসনামলে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে রাজপথের সঙ্গী ছিল লেবার পার্টি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ আসনে বিএনপি জোটের প্রার্থী হতে চেয়েছিলেন লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। কিন্তু বিএনপিকে তাকে ছাড় না দিয়ে এ আসনে দলের ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালকে মনোনয়ন দেয়।
এ ঘোষণার পর বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে লেবার পার্টি। নির্বাচনে তারা ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এবার গাজীপুর-১ আসনে তারা প্রার্থী করল বিএনপিরই নেতার ছেলে চৌধুরী ইরাদ আহমেদ সিদ্দিকীকে।
চৌধুরী ইরাদের বাবা চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী বিএনপির প্রতিষ্ঠাতা সদস্যের একজন। জিয়াউর রহমান ও আব্দুস সাত্তারের সরকারে তিনি প্রতিমন্ত্রী ছিলেন। ২০০৯ সালের মার্চ মাসে তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে ২০১৮ সালের নভেম্বরে সে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।
এদিকে চৌধুরী তানভীরের আরেক ছেলে চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকী গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিও গাজীপুর-১ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে দল এ আসনে মনোনয়ন দিয়েছে কালিয়াকৈর পৌরসভার বারবার নির্বাচিত মেয়র মজিবুর রহমানকে।
এ অবস্থায় সোমবার এ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন চৌধুরী ইশরাক। একই দিনে চৌধুরী ইরাদও মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহের সময়ই তিনি জানিয়েছিলেন, লেবার পার্টির প্রার্থী হবেন।

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৩ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৩ দিন আগে
শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
৩ দিন আগে
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেঘমল্লার বসু ও মাঈন আহমেদের দাখিল করা পদত্যাগপত্র কেন্দ্রীয় সংসদে গৃহীত হয়েছে। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় একই সঙ্গে দুটি রাজনৈতিক সংগঠনের দায়িত্ব পালন করলে সাংগঠনিক মতদ্বৈধতা বা স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্
৪ দিন আগে