কলকাতায় বন্ধ হচ্ছে ১৫০ বছরের পুরনো ট্রাম

ডেস্ক, রাজনীতি ডটকম

কলকাতার ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরনো ট্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। শহরে ট্রাম পরিষেবা নিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। এরই জের ধরে কলকাতার রাস্তায় ট্রাম সেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়।

প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের কলকাতায় বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী ট্রাম সেবা। পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর এমন ঘোষণার পর কলকাতার ট্রাম প্রেমীরা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, আমরা এটা হতে দেব না। রাজ্য সরকার যদি যানজট নিরসনে আন্তরিক হয়, তাহলে তারা রাস্তা সংস্কার করতে পারে।

এছাড়া বিভিন্ন সংগঠন ট্রাম বাঁচাতে ইতিমধ্যে হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। তারা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম নিয়ে চলা ওই মামলার রিটে গত বছরেরই আদালত নির্দেশ দেন কলকাতায় ট্রাম বন্ধ করা যাবে না। বরং এটি সংস্কার করে চালু রাখতে হবে। এ বছর আদালতে চলা এই রিটের নতুন শুনানিতে ট্রাফিক জ্যামের বিষয় এবং একটি রুটে ট্রাম চলাচল চালু রাখার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

তিনি আরও জানিয়েছেন, ট্রাফিক জ্যামের কারণে মানুষের যাতে অফিস যেতে দেরি না হয় তা নিশ্চিত করার জন্য, আমাদের ট্রাম বন্ধ করাসহ বেশ কিছু কঠিন ব্যবস্থা নিতে হবে। তবে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য ট্রাম চলবে।

উল্লেখ্য, ১৮৭৩ সালে কলকাতায় প্রথম ট্রাম চালু হয়। ১৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দারা ট্রামে চলাচল করছেন। এটাকে কলকাতা শহরের হেরিটেজও বলা হয়। কলকাতা ভ্রমণে দেশি-বিদেশী পর্যটকদের কাছেও ব্যাপক আকর্ষণের বিষয় এই ট্রাম। তবে কলকাতার ট্রামের পরিধি আগেই কমে এসেছে। এক সময়ের জনপ্রিয় এ বাহনটি এখন ধুঁকে ধুঁকে চলছে। সাম্প্রতিক সময়ে তিনটি রুটে ট্রাম চলাচল অব্যাহত ছিল। যদি সরকারি সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে শুধুমাত্র একটি রুটেই দেখা যাবে এ বাহনটিকে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

২ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৪ দিন আগে