প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধান সংস্কার কমিশনে সংস্কার প্রস্তাবনায় মতামত জমা দিয়েছে রাজনৈতিক দল জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংস্কার প্রস্তাবনা জমা দিতে জাতীয় ঐকমত্য কমিশনে যায় জামায়াতের প্রতিনিধি দল।
৫ কমিশনের সুপারিশের ওপর জামায়াতে ইসলামী সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে। কমিশনগুলো হলো -সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক আর নির্বাচন কমিশন।
প্রস্তাবনা জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমকে বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয় নাই। সময়ের চেয়ে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ সুষ্ঠু নির্বাচন। মিনিমাম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি জামায়াতে ইসলামী।
সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর ভেতর সংস্কারের ব্যাপারে কোনোরকম দ্বিধা বা সংশয় নেই। তারা সর্বাত্মক সহযোগিতা করছেন। আমাদের লক্ষ্য স্বল্পতম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা। আগামী দুই-একদিনের মধ্যে বিএনপি জমা দেবে বলেছে।
তিনি বলেন, ঈদের আগে ৪টি রাজনৈতিক দলের সাথে আলোচনা করবে ঐকমত্য কমিশন, ঈদের ছুটির পর ৭ এপ্রিল থেকে শুরু হবে বাকি দলগুলোর সাথে আলোচনা।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৬ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৮ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে