প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে ২টি শর্ত পূরণ করতে হবে। তা হলো প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার, তারপর সঠিক নির্বাচন। নির্বাচনের আগে দৃশ্যমান, গ্রহণযোগ্য এবং মৌলিক সংস্কার প্রয়োজন। সংস্কার প্রক্রিয়ায় আমরা সরকারকে সহায়তা করতে চাই। সংস্কার ছাড়া নির্বাচন নয়।
শনিবার (১৯ এপ্রিল) দুপুরে লালমনিরহাট কালেক্টরেট মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান আরও বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে কিন্তু ফ্যাসিবাদীরা এখনও রয়েছে। একটি গোষ্ঠী চাঁদাবাজিতে ব্যস্ত। জনগণ চাঁদাবাজি মুক্ত বাংলাদেশ চায়। আওয়ামী লীগের আমলে হিন্দুরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে। আর দায় চাপানো হয়েছে জামায়াতের উপর। ৫৪ বছরের কোন সরকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমরা কে কোন ধর্মের সেটা বড় বিষয় নয় আমরা সবাই বাংলাদেশি। সকল বাংলাদেশিদের নিয়ে আমরা কুরআনের আলোকে নতুন বাংলাদেশ তৈরি করতে চাই।
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহেরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা মমতাজ আলী ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল।
শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্টদের বিচার এমনভাবে হওয়া উচিত, যাতে ন্যায়বিচার নিশ্চিত হয়। নির্বাচনকে এমনভাবে পরিচালনা করতে হবে, যাতে কেউ সহজে প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তুলতে না পারে। এ বিষয়ে দলগুলোর মধ্যে আরও সংলাপ ও আলোচনা প্রয়োজন।
ভারত প্রসঙ্গে জামায়াতে আমীর বলেন, ভারত আমাদের প্রতিবেশী দেশ, আমাদের বন্ধু রাষ্ট্র। ভারতের সাথে বন্ধুত্বমূলক সম্পর্ক রাখতে চাই। সম্পর্ক কেমন হবে তা ভারতকেই নিশ্চিত করতে হবে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াতের এই নেতা বলেন, আওয়ামী লীগ সেনাবাহিনীকে ধ্বংসের মধ্য দিয়ে তাদের ধ্বংসলীলা শুরু করেছে আর জামায়াতকে ধ্বংসের মধ্য দিয়ে সেই খেলা শেষ করেছে। আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করেছে কিন্তু আজ আওয়ামী লীগ মানুষের অন্তর থেকে নিষিদ্ধ হয়েছে।
জনসভায় লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহের এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, জমায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মমতাজ উদ্দিন, লালমনিরহাট-২ আসনে জামায়াতের এমপি প্রার্থী ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট-১ আসনের প্রার্থী আনোরুল ইসলাম রাজু ও সদর আসনের প্রার্থী হারুন অর রশিদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৫ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৫ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে