প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাংলাদেশের বিরুদ্ধে দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, বর্তমানে দেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে। জুলাই আন্দোলনের মাধ্যমে গড়ে ওঠা ঐক্য বুকে ধারণ করে মানবিক বাংলাদেশ গঠনে দেশের সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকালে রাজধানীর মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন।
জামায়াতের আমির শফিকুর রহমানের সভাপতিত্বে বৈঠকল সংগঠনের নায়েবে আমীরগণ এবং ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি এবং জামায়াতে ইসলামীর সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সংগঠনের দায়িত্বশীল নেতাদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, দেশের প্রতিটি ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। সর্বাবস্থায় ধৈর্য, সহনশীলতা, মহান আল্লাহর ওপর তাওয়াক্কুল ও ইনসাফের ওপর দৃঢ় থাকার চেষ্টা করতে হবে। কোনো কথা এবং বক্তব্য-মন্তব্য করার সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো উসকানি কিংবা অপ্রীতিকর ঘটনায় জড়ানো একেবারেই ঠিক হবে না। সর্বোপরি সব শ্রেণি পেশার মানুষদের সঙ্গে নিয়ে মানবিক বাংলাদেশ গঠনে কার্যকর ভূমিকা পালন করতে হবে। আশা করি আপনারা সবাই বিষয়টির দিকে গুরুত্বসহকারে নজর দেবেন।
বাংলাদেশকে হেফাজত করার জন্য মহান রবের নিকট দোয়া কামনা করে তিনি বলেন, সব চক্রান্ত-ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে হেফাফত করুন এবং বাংলাদেশকে একটি সুখী-সমৃদ্ধ স্থিতিশীল দেশ হিসেবে কবুল করুন।

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৪ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৪ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৭ দিন আগে
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
৮ দিন আগে