খেলাফত মজলিসের নির্বাচনী ইশতেহার ঘোষণা মঙ্গলবার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় ইশতেহার ঘোষণা করবে খেলাফত মজলিস। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১২টায় পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ ইশতেহার ঘোষণা করা হবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আবদুল হাফিজ খসরু।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলীয় ইশতেহার প্রকাশ ও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে খেলাফত মজলিসের পক্ষ থেকে মঙ্গলবার সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। পুরানা পল্টনের ফায়েনাজ টাওয়ারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এতে মজলিস মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

দলীয় সূত্র জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রণীত এই ইশতেহারে দেশ পরিচালনার নীতি, ইসলামভিত্তিক ইনসাফ ও কল্যাণরাষ্ট্র গঠনের রূপরেখা, দুর্নীতিমুক্ত প্রশাসন, ন্যায়বিচার নিশ্চিতকরণ ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও খেলাফত মজলিসের অবস্থান স্পষ্ট করা হবে বলে জানা গেছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement