আ.লীগ দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল: গোলাম পরওয়ার

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গত ১৫ বছর দেশকে গুম-খুনের রাজ্যে পরিণত করেছিল আওয়ামী লীগ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আ.লীগ দেশের অর্থ বিদেশে পাচার করেছে, গোটা দেশকে বৃহৎ কারাগারে পরিণত করেছিল।

তিনি বলেন, আ.লীগের দুঃশাসন থেকে বাঁচার জন্য বিভিন্ন সময় আন্দোলন ও সংগ্রাম হয়েছে। অবশেষে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়ে দেশের মানুষকে মুক্ত করেছে।

শুক্রবার (২ মে) সকাল ১০টায় খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন ঐতিহ্যবাহী শিরোমনি হাফিজিয়া মাদরাসার প্রাক্তন ছাত্র পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, যারা জীবনে মিথ্যা বলেনি, হারাম খায়নি—গত ১৫ বছরের ইতিহাস হলো সেই সকল নিরাপরাধ আলেম-উলামাদের ধরে ধরে জেলে ভরা হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে। এজন্য দুর্নীতি ও শোষণমুক্ত কল্যাণ রাষ্ট্র গড়তে হলে আল্লাহভীরু লোকদের হাতেই দেশের নেতৃত্ব তুলে দিতে হবে।

তিনি বলেন, আমাদের বিভক্তির রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। দলীয় স্বার্থের আগে রাষ্ট্রের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দেশ ও জনগণের স্বার্থে সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, আমরা বিগত দেড় যুগ একটি বর্বর জাহেলি যুগ পার করে এসেছি। সে যুগে আমাদের কোনো অধিকার ছিল না। এমনকি ধর্ম অধিকারও ছিল না। গণতন্ত্র ছিল না ও আইনের শাসন ছিল না। অর্থনৈতিক অধিকার ছিল না। আমাদের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান ও খাবার ছিল না। নিরন্ন মানুষের আহাজারি এবং বস্ত্রহীন মানুষের কান্নায় আকাশ বাতাস ভারী হয়ে উঠেছিল। গত ১৫ বছর হাসিনা সরকার মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করেছিল, ভোটাধিকার হরণ করেছিল। গায়েবি মামলা দিয়ে মানুষকে জেলে পুরে রেখেছিল। নিজের গদি আজীবনের জন্য পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু শেষ রক্ষা হয়নি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে