প্রতিবেদক, রাজনীতি ডটকম

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বাংলাদেশ নিয়ে মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবর্ডের দেওয়া বক্তব্য অসত্য ও দুরভিসন্ধিমূলক।
ভারতে দেওয়া মার্কিন গোয়েন্দা প্রধান তুলশি গ্যাবার্ডের বক্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, তুলশি গ্যাবার্ড বাংলাদেশ সম্পর্কে একগুচ্ছ মিথ্যা ও দুরভিসন্ধিমূলক বক্তব্য দিয়ে ভারতকে খুশি করার অপচেষ্টা করেছেন। অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক কিছু হানাহানি হলেও তাতে যে সাম্প্রদায়িক কোনো ইস্যু ছিল না, তা সারাবিশ্বে প্রতিষ্ঠিত সত্য।
মঙ্গলবার (১৮ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গাজী আতাউর রহমান বলেন, সাম্প্রদায়িকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মার্কিন গোয়েন্দা প্রধান বাংলাদেশ সম্পর্কে তার জ্ঞানের অপ্রতুলতার বহিঃপ্রকাশ করেছেন। দায়িত্বে নতুন হওয়ায় তথ্যের অভাবের কারণেও এটা হতে পারে অথবা তার ভারতীয় শেকড়কে তুষ্ট করার প্রয়াসও হতে পারে।
ইসলামী আন্দোলনের মুখপাত্র বলেন, সভ্যতায় বাংলাদেশের দীর্ঘ ইতিহাস রয়েছে। ইসলাম এই ভূখণ্ডে হাজার বছর ধরে মানুষের আনন্দ ও মুক্তির প্রেরণা হিসেবে কাজ করেছে। ইসলাম এখানে শান্তি ও সম্প্রতির উৎস। পশ্চিম যে অর্থে ‘মৌলবাদ’কে সংজ্ঞায়িত করে সেই অর্থে মৌলবাদ বাংলা অঞ্চলে কোনো কালেই ছিল না। ফলে গ্যাবার্ড যা বলেছেন তা ইতিহাস সম্পর্কে তার জ্ঞানের সীমাবদ্ধতা নির্দেশ করে।
মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশ সবার সঙ্গে পারস্পরিক সহযোগিতামূলক মর্যাদাপূর্ণ সম্পর্কে বিশ্বাস করে। সমস্যা তৈরি হয় যখন কেউ বাংলাদেশের ওপরে প্রভুত্ব করতে চায়। কারণ, আমাদের রক্তে অন্যের প্রভুত্ব করার বিষয়টি নেই। ভারত-বাংলাদেশ সম্পর্কের বর্তমান অবনতির কারণ ভারতের শিষ্টাচার বহির্ভূত আচরণ। এখানে আমাদের তরফে কিছু করার নেই।
ইসলামী আন্দোলনের যুগ্ম মহাসচিব বলেন, বিশ্বরাজনীতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সাম্প্রতিক গাজায় যে অপরাধ করেছে ইজরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে, তার দায় ইতিহাসের কাছে শোধ করতে হবে। তারপরেও আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক চাই। তবে অবশ্যই তা হতে হবে সত্য, সম্মান ও মর্যাদার ভিত্তিতে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৬ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৮ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে