যোগ্যতা-পছন্দ অনুযায়ী কাজ করতে পারবেন নারীরা: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ মে ২০২৫, ১৪: ১৩

জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীরা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করতে পারবেন জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, অতীতের যেকোনো সময়ের চেয়ে কর্মক্ষেত্রে নারীরা বেশি নিরাপদ থাকবে।

বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি নারীদের এ নিশ্চয়তা দেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে নারীদের কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। এখন নারীদের কোনো সম্মান নেই, মর্যাদা এবং কোনো নিরাপত্তা নেই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদাও কায়েম করবো। তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। নারী ও পুরুষ সবাই মিলে স্ব-স্ব কর্মক্ষেত্রে দেশের উন্নয়নে দেশের স্থিতিশীলতায় আমরা সবাই মিলে অবদান রাখবো।

মালিক-শ্রমিক সম্পর্ক নিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, শ্রমিক বাঁচলে ব্যবসা বাঁচবে। শ্রমিক যদি না বাঁচে ব্যবসা বাঁচবে না। আবার শ্রমিকরাও বুঝবেন মালিক-শিল্পপতি যারা আছেন, তারা যদি বাঁচে তাহলে আমরাও বাঁচবো। কারণ কর্মস্থল যদি ধ্বংস হয়ে যায় দাবিটা করবো কার কাছে। এজন্য উভয়পক্ষের দায়দায়িত্ব আছে। টেকসই বাংলাদেশ চাইলে পরস্পরের হাত ধরে সমাজকে গড়ে তুলতে হবে। যেদিন মালিকরা শ্রমিকদের সম্মান দেবেন সেদিন শ্রমিক ষোলআনা শ্রম দেবেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ফেডারেশনের সভাপতি সাবেক সংসদ সদস্য আ ন ম শামসুল ইসলাম।

ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান, সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও এএইচএম হামিদুর রহমান আযাদ, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

সমাবেশে দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতারাসহ বিভিন্ন পর্যায়ে হাজারো নেতাকর্মী অংশ নিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে