প্রতিবেদক, রাজনীতি ডটকম

বাজার নিয়ন্ত্রণ করতে সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে এমন মন্তব্য করে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেছেন, এ দেশের জনগণের নাভিশ্বাস উঠে গেছে। বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে একটি পলিসি নির্ধারণ আবশ্যক।
তাছাড়া ইফতার ও সেহরিতে যেসব পণ্য খাওয়া হয়, সেসবের দাম নিয়ন্ত্রণেও সরকারকে বিশেষ পদক্ষেপ নিতে হবে। এর পাশাপাশি যারা দ্রব্যমূল্যের দাম বাড়ায়, তাদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম প্রাঙ্গণে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম বলেন, রমজানের পবিত্রতা রক্ষার জন্য সরকারকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। দিনের বেলায় পানাহার যেন না হয়, সেজন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি। তাছাড়া সিনেমা হল, বার বন্ধ করাসহ যাবতীয় পদক্ষেপ যেন গ্রহণ করা হয়।
তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করতে হবে। আল্লাহর সন্তুষ্টি অর্জনে যারা সিয়াম সাধনা করতে চায়, তাদের সুযোগ করে দিতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির অন্যতম কারণ সিন্ডিকেট। ফ্যাসিস্ট সরকারের দোসররা এখনো বাজারের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করছে। আর এ সিন্ডিকেটকে বের করতে হলে সরকারকেই পদক্ষেপ নিতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের এ আমির বলেন, চাঁদাবাজির হাত বদল হয়ে গেছে। পথেঘাটে সবখানেই চাঁদাবাজি অব্যাহত রয়েছে। বাজারের অবস্থা নিয়ন্ত্রণ করার জন্য তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করতে হবে। এছাড়া খাদ্য উৎপাদনের খরচ বেড়ে গেছে। কৃষকরা যাতে খাদ্য উৎপাদন করতে পারে, তাই তাদের ভর্তুকি দিতে হবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৬ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৮ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৮ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১ দিন আগে