রাজশাহী ব্যুরো

এমন কোনো জায়গা নেই, যেখানে বিএনপি চাঁদা তোলে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
রোববার (৬ জুলাই) বিকেলে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজশাহী মহানগর শাখা।
বক্তব্যে বিএনপির সমালোচনা করে মুফতি ফয়জুল করিম বলেন, “প্রতিদিন খবরের কাগজে আমরা বিএনপির চাঁদাবাজির খবর দেখছি। এগুলো কেবল বরফের ওপরের অংশ, নিচে আরও অনেক কিছু চাপা পড়ে আছে। যতটুকু প্রকাশ পায়, তার চেয়ে হাজার গুণ বেশি চাঁদাবাজি করছে তারা।”
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগের সব সম্পদ কে দখল করেছে? খোঁজ নিলেই পাওয়া যাবে।”
বিগত বিএনপি সরকারের সময়ের নানা ইস্যু উল্লেখ করে ফয়জুল করিম বলেন, “২০০১ থেকে ২০০৫ পর্যন্ত শুধু খাম্বা কেস, ট্রান্সফার কেস, হাওয়া ভবনের নামই শুনেছি। আর এখন দেখছি ৯ মাসে ১৫০ খুন।”
বিএনপির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বিএনপি ভোট চাইছে, কিন্তু তাদের এমন কোনো বক্তব্য নেই যা মানুষকে ভোট দিতে উদ্বুদ্ধ করবে। যদি বলেন উন্নয়ন, তাহলে তার চেয়ে অনেক বেশি উন্নয়ন করেছে আওয়ামী লীগ। তবুও মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে জুলুম, চাঁদাবাজি আর মাস্তানির জন্য। বিএনপিও সেই পথেই হাঁটছে।”
তিনি আরও বলেন, “বিএনপি ইতিহাস থেকে কিছু শিখছে না। অতীতে তারা যত ভোট পেয়েছে, ভবিষ্যতেও পাবে—এই ধারণা ভুল। দেশের মানুষ অতীতের ঘটনার কথা ভুলে যায়নি।”
‘আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য ভাবনা: উলামায়ে কেরাম ও তাওহীদি জনতার করণীয়’ শীর্ষক এই সভায় বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি শেখ মুহাম্মদ নুরুন নাবী। সভাপতিত্ব করেন রাজশাহী মহানগরের সভাপতি অধ্যক্ষ মাওলানা হোসাইন আহমদ।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১২ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৪ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৪ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৯ ঘণ্টা আগে