রমজানে দিনে হোটেল-রেস্তোরাঁ বন্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জামায়াতের আমিরের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

দেশবাসীর প্রতি রমজান মাসের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। পাশাপাশি এ মাসে দিনে হোটেল ও রেস্তোরাঁ বন্ধসহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে আমির এ আহ্বান জানান। দলের কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম বিবৃতিটি গণমাধ্যমে পাঠিয়েছেন।

বিবৃতিতে দেশবাসীর প্রতি রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, পবিত্র রমজান মাস রহমত, মাগফিরাত ও নাজাতের সওগাত নিয়ে আমাদের সামনে সমাগত। এ মাসের শেষ ১০ দিনের মধ্যে রয়েছে পবিত্র লাইলাতুল কদর নামে একটি বরকতময় মহিমান্বিত রাত, যা হাজার মাসের চেয়েও উত্তম। এ মাস তাক্বওয়া, সহনশীলতা ও পরস্পরের প্রতি সহানুভূতি প্রদর্শনের মাস।

জামায়াতের আমির বলেন, জাতি এমন এক সময় রমদান পালন করতে যাচ্ছে যখন দেশ ফ্যাসিবাদ থেকে মুক্ত হয়েছে। দীর্ঘ সাড়ে ১৫ বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসা জালিমের হাত থেকে মুক্ত হয়ে দেশের জনগণ মুক্ত বাতাসে শ্বাস নিতে পারছে। দেশের নাগরিকরা ভোটাধিকারসহ সব মৌলিক মানবাধিকার ফিরে পাওয়ার প্রত্যাশায় আছে।

তিনি বলেন, অন্যদিকে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের দোসরদের সব চক্রান্ত-ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। শান্তি-স্বস্তির নতুন বাংলাদেশ গঠিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন-সংগ্রাম চালিয়ে যেতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদের দোসর অসৎ ব্যবসায়ীরা নিত্যপণ্য ও ইফতার সামগ্রীর মূল্য বৃদ্ধি করার বাড়ানোর সুযোগ যেন না পায় তা নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে। অসৎ ব্যবসায়ীদের সব সিন্ডিকেট ভেঙে দিতে হবে। সুষ্ঠু ও সুপরিকল্পিত বাজার ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। দরিদ্র লোকরা যেন রমজান মাসে অনায়াসে পালন করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এ জন্য ভর্তুকি দিয়ে হলেও চাল, ডাল, তেল, মাছ, মাংস, তরি-তরকারি, চিনি, খেজুর, ছোলা, মুড়ি ইত্যাদি দ্রব্যের মূল্য জনগণের ক্রয় সীমার মধ্যে নিয়ে আসতে হবে।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দিনের বেলা হোটেল, রেস্তোরাঁ বন্ধসহ সব অশ্লীলতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে দেশবাসীকে মহাগ্রন্থ আল কুরআনের শিক্ষার আলোকে সমাজ বিনির্মাণের লক্ষ্যে পবিত্র রমজান মাসকে প্রশিক্ষণের মাস হিসেবে গ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানান তিনি।

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার (১ মার্চ) শুরু হচ্ছে এ বছরের রহমান মাস। পাকিস্তান-অস্ট্রেলিয়াসহ আরও কিছু দেশে রোজা শুরু হচ্ছে রোববার (২ মার্চ)।

বাংলাদেশে শনিবার সন্ধ্যায় বৈঠকে বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। এ দিন সন্ধ্যায় চাঁদ দেখা গেলে বাংলাদেশে রমজান শুরু হবে ২ মার্চ। আর চাঁদ না দেখা গেলে ৩ মার্চ শুরু হবে রমজান। তবে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর পরদিন বাংলাদেশে হিজরি মাস শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে রমজান শুরু হতে পারে ২ মার্চ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৬ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৮ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৮ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে