কুড়িগ্রাম-৩: দ্বৈত নাগরিকত্বে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত

ডেস্ক, রাজনীতি ডটকম
মাহবুবুল আলম সালেহী। ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে কুড়িগ্রাম–৩ (উলিপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন স্থগিত করা হয়েছে। নির্বাচন আইন অনুযায়ী তার প্রার্থিতা আপাতত স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

আজ শুক্রবার (২ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র ও হলফনামা যাচাই–বাছাইয়ের সময় মাহবুবুল আলমের দ্বৈত নাগরিকত্বের বিষয়টি উঠে আসে।

জানা যায়, তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের জন্য আবেদন করলেও এ সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্তের কোনো প্রমাণপত্র দাখিল করেননি। সংবিধান ও নির্বাচন আইন অনুযায়ী দ্বৈত নাগরিকত্ব বহাল রেখে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ না থাকায় তার মনোনয়ন স্থগিত করা হয়।

এ ছাড়া মাহবুবুল আলমকে বিকেলের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণকক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

অন্যদিকে এ আসনে স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক সরকারের জমা দেওয়া যাচাইয়ের কাগজে ভোটারদের স্বাক্ষরের ১০ জনের মধ্যে তিনজনের স্বাক্ষর জাল প্রমাণিত হওয়ায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে।

এর আগে গত সোমবার কুড়িগ্রাম–৩ আসনে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপি মনোনীত প্রার্থী তাসভীর উল ইসলাম, জামায়াতে ইসলামীর ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী, জাতীয় পার্টির আবদুস সোবাহান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আক্কাছ আলী সরকার, খেলাফত মজলিসের মামুনুর রশিদ, গণ অধিকার পরিষদের নুরে এরশাদ সিদ্দিকী ও স্বতন্ত্র প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক সরকার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১২ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৪ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে