৩ আসনের কয়েকটি কেন্দ্রে ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বৃহস্পতিবার বিকেলে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে ১১ দলীয় জোটের প্রতিনিধিদলের বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে কথা বলেন জামায়াতের সহকারী জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে তিনটি আসনের কয়েকটি কেন্দ্রে ‘ভোটগ্রহণে বিশৃঙ্খলার’ অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। তারা সেখানকার ভোট স্থগিত করতে নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছে। এই তিন আসন হলো— কুমিল্লা-৮, শরীয়তপুর-২ ও পটুয়াখালী-১।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচনের দিন বিকেল সোয়া ৩টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ‎প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে এ দাবি জানিয়েছে ১১ দলীয় জোটের প্রতিনিধিদল।

বিভিন্ন স্থানে ভোটগ্রহণে অনিয়ম ও বিশৃঙ্খলার অভিযোগের ভিডিও ও তথ্য সিইসির কাছে উপস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি বলেন, ‘কুমিল্লা-৮ বড়ুরার একটি সমস্যা আমরা তুলে ধরেছি। সেখানে আজকে বিশেষভাবে ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই আমাদের ৩০টি সেন্টারের এজেন্টকে তারা বের করে দেয়। বিষয়টি স্থানীয়ভাবে প্রশাসনকে এবং রিটার্নিং অফিসারকে জানানো হয়।

‘রিটার্নিং অফিসারের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার কথা বললেও তিনি কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারেননি এবং এরপরে ওখানকার আমাদের প্রার্থী অধ্যক্ষ শফিকুল আলম হেলাল নিজ হাতে লিখিত একটি দরখাস্ত দিয়ে রিটার্নিং অফিসারকে এটি বন্ধ রাখার জন্য আবেদন জানান। আমি আমরা সেই কপিও সংযুক্ত করে দিয়েছি সিইসি মহোদয়ের কাছে,’— বলেন মোয়াজ্জেম হোসেন হেলাল।

বিষয়টি বিবেচনা করে দেখা হবে বলে নির্বাচন কমিশন তাকে আশ্বস্ত করেছে বলেও জানিয়েছেন তিনি।

এই জামায়াত নেতা আরও বলেন, ‘নরসিংদী-৪ আসনে প্রিজাইডিং অফিসার মামুনুর রশিদ বেলাবো পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে জোরপূর্বক সিল মারার উৎসব করেছে ও টাঙ্গাইলের গোপালপুর এবং ভুয়াপুরে ১১ দলীয় জোটের অধিকাংশ এজেন্টকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে বলেও নির্বাচন কমিশনকে জানিয়েছি।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement