গণমাধ্যমে সহিংসতার দায়— নূরুল কবীরের বক্তব্যের নিন্দা জামায়াতের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২২ ডিসেম্বর ২০২৫, ২১: ২৮
নূরুল কবীর ও জামায়াতে ইসলামীর লোগো।

‘ওসমান হাদির রক্তের ওপর দাঁড়িয়ে জামায়াতে ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক সমাজ ওসমান হাদির নামে তারই চিন্তাচেতনার বিরুদ্ধে গিয়ে পত্রপত্রিকা অফিসগুলোতে সহিংসতা করছে’— বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে নিউ এজ পত্রিকার সম্পাদক নূরুল কবীরের এমন মন্তব্যের নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ।

দলটি বলছে, নূরুল কবীরের এ অভিযোগ অসত্য। জামায়াতে ইসলামী কোনো ধরনের সহিংসতা সমর্থন করে না, ভবিষ্যতেও কোনো ধরনের সহিংসতায় জড়াবে না।

সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবৃতিতে সই করেছেন।

এর আগে রোববার (২১ ডিসেম্বর) রাতে চ্যানেল টুয়েন্টিফোরের ‘মুক্তবাক’ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরুল কবির। সেখানে আলোচনায় তিনি ওসমান হাদির মৃত্যুর খবর ঘিরে প্রথম আলো, ডেইলি স্টার, ছায়ানট ও উদীচী ভবনে হামলায় জামায়াতে ইসলামীর সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।

ওসমান হাদির রাজনীতির কথা তুলে ধরে নিউ এজ সম্পাদক বলেন, ‘ওসমান হাদি মনে করেছিলেন, বাংলাদেশে এই মুহূর্তে যে ধরনের রাজনৈতিক শাসনব্যবস্থা জারি আছে, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে মন্ত্রিসভা (উপদেষ্টা পরিষদ) কাজ করছে, সেগুলো (তার নিজের রাজনৈতিক মতাদর্শ অনুযায়ী রাষ্ট্রব্যবস্থার জন্য) যথেষ্ট নয়। তার (এ পরিস্থিতি থেকে উত্তরণের) জন্য একটি নৈর্বাচনিক উৎক্রমণ (ট্রানজিশন) প্রয়োজন, অর্থাৎ নির্বাচনকে জরুরি মনে করেছেন বলেই তিনি নিজেও নির্বাচনের প্রার্থী হয়েছেন।’

‘অথচ তার রক্তের ওপর দাঁড়িয়ে জামায়াতে ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক সমাজ ওসমান হাদির নামে ওসমান হাদির চিন্তাচেতনার বিরুদ্ধে গিয়ে পত্রপত্রিকা অফিসগুলোতে সহিংসতা করছে। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত প্রগতিশীল চিন্তাচেতনা, গণতন্ত্রপরায়ণ চিন্তাচেতনার পক্ষে যেসব প্রতিষ্ঠান কাজ করেছে, তাদের ওপর আক্রমণ করছে। এবং সবচেয়ে বড় কথা, তারা বলছে যে নির্বাচন প্রয়োজন নাই,’— বলেন নূরুল কবীর।

প্রথিতযশা এই সাংবাদিক আরও বলেন, ‘জামায়াতে ইসলামী ও তাদের বন্ধুদের কেন নির্বাচন প্রয়োজন নেই, আমরা জানি। একই সঙ্গে জানি, অধ্যাপক ইউনূসের সরকারের মধ্যে এখনো জোর করে নির্বাচন পিছিয়ে দিয়ে ক্ষমতাকে প্রলম্বিত করে রাষ্ট্রক্ষমতা উপভোগ করার যে আনন্দ, সেটি পাওয়ার জন্য (অনেকে বসে আছে)। জামায়াতে ইসলামী যতই ওপরে ওপরে বলুক না কেন যে তারা ক্ষমতায় যাবে, তাদের অ্যাসেসমেন্ট আছে যে ক্ষমতায় যেতে পারবে না। ফলে তাদের প্রস্তুতির জন্য আরও সময় দরকার।’

নূরুল কবীরের দেওয়া এমন বক্তব্যের নিন্দা জানিয়ে জামায়াতে ইসলামী বিবৃতিতে বলেছে, ‘ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদির নাম ব্যবহার করে জামায়াতে ইসলামী ও তার সহযোগী বুদ্ধিবৃত্তিক মহল পত্রিকা অফিসে সহিংসতা চালাচ্ছে’— তার এমন অভিযোগ অসত্য ও অন্যায্য। জামায়াতে ইসলামী কখনোই এ ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত নয় এবং ভবিষ্যতেও জড়াবে না।

বিবৃতিতে আরও বলা হয়, ‘জামায়াতে ইসলামী নির্বাচন পিছিয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা ভোগ করতে চায়’— নূরুল কবিরের এ মন্তব্যও বাস্তবতার সঙ্গে সঙ্গতি বিহীন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানই সর্বপ্রথম আগামী ফেব্রুয়ারিতে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছেন।

জামায়াতের ওই বিবৃতিতে বলা হয়, নূরুল কবির ইসলামপ্রিয় মানুষকে ‘ইসলাম রক্ষার’ নামে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে যে মন্তব্য করেছেন, আমরা মনে করি এটি গণতান্ত্রিক শিষ্টাচারের পরিপন্থি। এ ধরনের বক্তব্য সমাজে বিভাজন তৈরি করে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য ও কাম্য নয়।

এতে আরও বলা হয়, জামায়াতে ইসলামীর প্রার্থীরা ‘বেহেশতে যাওয়া না যাওয়ার’ সঙ্গে দলকে ভোট দেওয়ার বিষয়টি সম্পৃক্ত করে যে বক্তব্য প্রদান করেছেন, সে অভিযোগও সত্য নয়। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে কখনো এ ধরনের বক্তব্য দেওয়া হয়নি।

‘এ ছাড়া জামায়াতে ইসলামী প্রতিষ্ঠালগ্ন থেকেই মোনাফেকি করে আসছে এবং এটি দলের বিকাশের অংশ’— এ ধরনের মন্তব্য বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে তার মতো একজন প্রবীণ সাংবাদিকের জন্য শোভনীয় নয় বলে জামায়াতে ইসলামী মনে করে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৩ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৪ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৫ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৯ ঘণ্টা আগে