প্রতিবেদক, রাজনীতি ডটকম

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর করতে দ্রুত গণভোটের তারিখ ঘোষণার দাবি জানিয়েছে আটটি রাজনৈতিক দল। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে, জাতীয় নির্বাচন নিয়ে সংকট ততই ঘনীভূত হবে।
বুধবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আন্দোলনরত আট দলের যৌথ সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ‘ঐকমত্য কমিশনের সুপারিশের কারণে একটি ‘ক্রিটিক্যাল সিচুয়েশন’ তৈরি হয়েছে। এই অবস্থায় গণভোটের সিদ্ধান্ত এখন সরকারকেই নিতে হবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা পরিষ্কার করে বলতে চাই, এখন সরকারের দায়িত্ব দ্রুত গণভোটের তারিখ দেয়া। গণভোটের তারিখ ঘোষণায় সরকার যত দেরি করবে, জাতীয় নির্বাচন তত পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘রাজনীতির ময়দানে মেঘ জমেছে। এই মেঘ কাটাতে প্রধান উপদেষ্টার উদ্যোগ গ্রহণ করতে হবে।’
সংবাদ সম্মেলনে দলগুলোর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুছ আহমাদ। তিনি অভিযোগ করেন, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) কিছু বিষয় পরিবর্তনের চেষ্টা করছে একটি দল। তিনি বলেন, ‘এ অপচেষ্টা রুখে দেয়া হবে।’
আহমাদ জানান, নভেম্বরে গণভোট এবং জুলাই সনদের ভিত্তিতে আগামী জাতীয় নির্বাচন সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) কাছে স্মারকলিপি দেয়া হবে। একইসঙ্গে আগামী ৩ নভেম্বর সংবাদ সম্মেলন করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে