প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের অনৈতিক সম্পর্কের তথ্য জেনে গেলে প্রথমে অর্থের প্রলোভন এবং পরে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেছেন তার গাড়িচালক ও ব্যক্তিগত সহকারী ওবায়দুর রহমান।
শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গাজী নজরুল ইসলামের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে তাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। পরে হয়রানি করার জন্য তার বিরুদ্ধে মিথ্যা মামলাও করা হয়েছে।
ওবায়দুর জানান, গত ১৯ জুন তার ভাগনির কাছ থেকে গাজী নজরুল ইসলামের সঙ্গে তার অনৈতিক সম্পর্কের বিষয়টি জানতে পারেন। পরদিন এমপি হোস্টেলে গিয়ে বিষয়টি নিয়ে কথা বললে গাজী নজরুল তা স্বীকার করেন বলে দাবি তার।
ওই সময় তাকে অর্থ দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত সহকারী ও গাড়িচালক হিসেবে কাজের প্রস্তাব দেওয়া হয় বলে জানান ওবায়দুর। তিনি অর্থ নিতে রাজি না হলেও ভাগনির নিরাপত্তার কথা বিবেচনা করে চাকরির প্রস্তাব গ্রহণ করেন।
পরে বিভিন্ন সময়ে এমপি ও তাঁর ভাগনির ঘনিষ্ঠতা নিজের চোখে দেখেছেন বলে দাবি করেন ওবায়দুর। তাঁর দাবি, গত ২২ জুন মেট্রোরেলের পল্লবী স্টেশনের একটি কফিশপ এবং ৯ জুলাই মিরপুর-১২ এলাকার একটি প্রশিক্ষণকেন্দ্রে তাঁদের আপত্তিকর অবস্থানের প্রমাণ সিসিটিভি ফুটেজে রয়েছে।
ওবায়দুর বলেন, গত ১৩ জুলাই মগবাজারের একটি রেস্ট হাউসে এ-সংক্রান্ত তথ্য সংগ্রহের চেষ্টা করেন তিনি। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সেখান থেকে চলে যান। ওই রাতেই ভাগনিকে নিয়ে ঢাকার বাইরে চলে যান তিনি।
পরদিন ঢাকায় ফিরে খিলক্ষেত হয়ে বাসায় পৌঁছালে তার ওপর হামলা হয় বলে অভিযোগ করেন ওবায়দুর। তার ভাষ্য, ১৪ জুলাই রাত ১১টার দিকে মাসুম ও আমিনুর নামে দুই ব্যক্তি তাকে লাঠি দিয়ে মারধর করেন। একপর্যায়ে মেঝেতে ফেলে মাথায় লাথি মেরে হত্যার চেষ্টা করা হয়।
এ সময় তাঁর মা ও ছোট বোন এগিয়ে এলে হামলাকারীরা চলে যায় বলে জানান তিনি। পরে গুরুতর আহত অবস্থায় রাত ১২টা ৩৮ মিনিটে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন ওবায়দুর।
এ ঘটনায় ২১ জুলাই পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন বলে জানান তিনি। পরে মামলাটি ডিবি তদন্তে নেয়। কয়েকজন আসামি গ্রেপ্তার হলেও তাঁরা আদালত থেকে জামিনে মুক্ত হয়েছেন বলে জানান ওবায়দুর।
জামিনে থাকা আসামিসহ আরও কয়েকজন তাকে ও তার পরিবারের সদস্যদের নিয়মিত হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। এর মধ্যে গত ২ আগস্ট তাঁর বিরুদ্ধে নারী অপহরণ, নারী পাচার ও মুক্তিপণের অভিযোগে একটি মামলা করা হয়েছে। মামলাটি বর্তমানে পিবিআই তদন্ত করছে বলে জানান তিনি।
নিজেকে ভুক্তভোগী দাবি করে ওবায়দুর বলেন, তিনি নিরপেক্ষ তদন্ত চান। তিনি অপরাধী হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক। আর তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়ে থাকলে যারা এর সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
প্রাণনাশের হুমকির কারণে গত ২০ আগস্ট পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তিনি।
ওবায়দুরের দাবি, তার কাছে চিকিৎসার নথি, মামলার কাগজপত্র, বিভিন্ন তথ্য-উপাত্ত এবং গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে করা অভিযোগসংক্রান্ত আরও কিছু নথি রয়েছে। এসব বিষয়ে সাংবাদিকদের স্বাধীনভাবে অনুসন্ধান করে প্রকৃত তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে