লাইলাতুল গুজব চলছে, পাত্তা দেবেন না: জামায়াত আমির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গুজব ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। বলেছেন, এই নির্বাচনের আগের রাতটি ‘গুজবের রাতে’ রূপ নিয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক সংক্ষিপ্ত পোস্টে এ নিয়ে উদ্বেগ জানান তিনি।

জামায়াত আমির লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, লাইলাতুল গুজব (গুজবের রাত) চলছে।’

সবাইকে সাবধান থাকতে এবং গুজবে কান না দিতে আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান। লিখেছেন, ‘সবাই সাবধান, এই সমস্ত গুজবকে পাত্তাই দিবেন না।’

ইনশাআল্লাহ সত্যের বিজয় অবশ্যম্ভাবী— লিখেছেন জামায়াতের আমির শফিকুর রহমান।

নির্বাচনের আগের এই দিনটি এরই মধ্যে আলোচিত হয়ে উঠেছে। দেশের বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামীর বেশ কয়েকজন নেতা টাকাসহ আটক হয়েছেন। ভোটকেন্দ্রে অনুপ্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন কয়েকজন।

বুধবার দিন পেরিয়ে রাত শুরু হওয়ার পরও সারা দেশ থেকেই নির্বাচনে কারচুপি করার চেষ্টা সংক্রান্ত নানা ধরনের খবর আসছে। জামায়াত আমিরের স্ট্যাটাসের ইঙ্গিত, এসব খবরের অনেক কিছুই গুজব।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ছাত্র ইউনিয়নের সাবেক নেতাদের বিবৃতি— জিন্নাহকে স্মরণকারীরা স্বাধীনতাবিরোধী শক্তি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।

১ দিন আগে

রাজনীতি ও ছাগলনামা

সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।

১ দিন আগে

সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবে হেফাজত

সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।

১ দিন আগে

রাজধানীতে আ.লীগের আরও ৩২ জন গ্রেপ্তার

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।

১ দিন আগে
Advertisement