প্রতিবেদক, রাজনীতি ডটকম

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আবুল হাশেম। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের একপর্যায়ে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ডা. মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হসপিটালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, ‘হসপিটালে আসার আগেই অধ্যাপক আবুল হাশেম মারা গেছেন। সুতরাং মৃত্যুর কারণটি এখনি নিশ্চিত করে বলতে পারছি না।’
উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসন থেকে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মনোনীত প্রার্থী, ইসলামি বক্তা মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিল বলে জানা গেছে। এর প্রতিবাদে কুষ্টিয়া জেলা জামায়াতের উদ্যোগে সোমবার একটি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
এই কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাহ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের এন এস রোড প্রদক্ষিণ করে এক তারার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব ও বক্তব্য প্রদান করছিলেন জেলা জামায়াত আমির অধ্যাপক আবুল হাশেম।
অধ্যাপক আবুল হাশেম পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক ছিলেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি দ্বীনের কাজে নিবেদিত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা। তার শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে বিভিন্ন রাজনৈতিক মহল।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১১ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৩ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৩ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৮ ঘণ্টা আগে