সিলেট প্রতিনিধি

বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ করতে যাচ্ছে।
বিএনপিকে সতর্ক করে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বলেন, ‘আমরা হাসিনা তাড়িয়েছি, যদি আপনারা (বিএনপি সরকার) ফ্যাসিবাদ কায়েম করেন, আপনাদেরও জনগণ তাড়াবে।’
শনিবার (২৫ জুলাই) বিকেলে সিলেট নগরের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে ১১-দলীয় ঐক্য আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে’ এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শফিকুর রহমান বলেন, ‘জনগণ পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য গণভোটে হ্যাঁ বলেছে। ৭০ ভাগ মানুষ হ্যাঁ বলেছে। গণভোটকে আমরা অপমান করতে দেব না। ইনশা আল্লাহ, গণভোটের গণরায় বাস্তবায়ন করেই আমাদের আন্দোলন সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাবে।’
তিনি বলেন, ‘জনগণ আপনাদেরকে ছেড়ে কথা বলবে না, ভালোয় ভালোয় আপনারা মেনে নিন। এই দেশের মানুষ জীবন দিয়ে, পঙ্গুত্ববরণ করে, গুলি খেয়ে শিখে নিয়েছে মুক্তির পথে কীভাবে হাঁটতে হয়। আমরা আমাদের শহিদদের সঙ্গে বেইমানি করব না। জুলাই যোদ্ধাদের সঙ্গে বেইমানি করব না, ১৮ কোটি মানুষের সঙ্গে বেইমানি করব না। জীবন দিয়ে হলেও লড়াই করে কথা রাখব ইনশাআল্লাহ।’
শফিকুর রহমান বলেন, মুক্তির মঞ্জিলে না পৌঁছানো পর্যন্ত ১১-দলীয় ঐক্যের আন্দোলন থামবে না। ঢাকার জন্য ডাক (সমাবেশ) আসবে। দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, দুঃশাসন দূর না হওয়া পর্যন্ত লড়াই তীব্র থেকে তীব্রতর হবে।
সিলেটের উন্নয়নবঞ্চনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, প্রবাসীবহুল এলাকা হিসেবে নামমাত্র একটা আন্তর্জাতিক বিমানবন্দর আছে, এখনো তা পূর্ণাঙ্গতা পায়নি। অবিলম্বে সিলেট ওসমানী বিমানবন্দরকে প্রকৃতভাবে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে। ঢাকা-সিলেট মহাসড়কের দ্রুত সংস্কার এবং তা ছয় লেনে উন্নীত করা, সিলেটে প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন এবং মেডিকেল বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রূপ দেওয়ার দাবি জানান তিনি।
সমাবেশে সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেন, ‘এখনো দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ হয়নি। আইনশৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আপনার দলের লোকেরা, দুর্নীতিবাজ যে ব্যবসায়ীরা আছে, তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো পাহারা দিচ্ছে।’
তিনি বলেন, ‘আপনি খবর নিয়ে দেখেন বসুন্ধরার দায়িত্বে কে আছে? সামিট গ্রুপের দায়িত্বে কে আছে? এস আলমের দায়িত্বে কে আছে? আপনার নেতা, আপনার নেতার ছেলেরা, তারাই পাহারা দিচ্ছে। আপনাকে ভুল পথে পরিচালিত করছে।’

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে