চাকরিতে ৩৫ প্রত্যাশীদের ওপর টিয়ারশেল নিক্ষেপ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সরকারি চাকরি আবেদনের ৩৫ বছর বয়স নির্ধারণের দাবিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবনের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। অবস্থানকালে আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।

সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে যমুনার সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ এর প্রজ্ঞাপন না নিয়ে অবস্থান ছাড়বেন না বলে ঘোষণা দেন।

এদিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পুলিশের ছোড়া টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড দুজন আন্দোলনরত আহত হয়েছেন বলেও জানা গেছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) মো. ইসরাইল হাওলাদার বলেন, প্রধান উপদেষ্টার বাসভবন সামনে সভা সমাবেশ করার বিষয়ে এর আগেই নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায়। তাদের বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং ওখানে তাদের আমরা থাকতে দেবো না।

আন্দোলনের ফলে যমুনার সামনের সড়ক বন্ধ রয়েছে। এতে করে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে কাল দেশব্যাপী বিএনপির শোক কর্মসূচি

২ দিন আগে

বন্যা মোকাবেলায় এনসিপির রেসপন্স টিম গঠন

এই টিম বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে। তারা দ্রুত ত্রাণ, মানবিক সহায়তা ও উদ্ধার কার্যক্রমে সমন্বয় করবে। বন্যাদুর্গত এলাকায় দ্রুত খাদ্যসামগ্রী ও ত্রাণ পৌঁছানো এবং উদ্ধার কাজ আরও সুসংগঠিত করতে এই টিম কাজ করবে।

৩ দিন আগে

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির পদযাত্রা স্থগিত

বার্তায় জানানো হয়, মঙ্গলবার (১৪ জুলাই) বিকেল ৩টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এবং সন্ধ্যা ৬টায় মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পদযাত্রা অনুষ্ঠিত হবে এবং পরবর্তী পদযাত্রা চলমান থাকবে।

৩ দিন আগে

আমরাও চাই তিনি দেশে ফিরবেন, ফাঁসির রায় কার্যকর হওয়ার জন্য: নাহিদ

জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নহিদ বলেন, বাংলাদেশে রায় হয়ে গেছে। এখন এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা।

৩ দিন আগে