আমরা দেখব সরকারের কত সন্ত্রাসী আছে: নাহিদ ইসলাম

সিলেট প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৬, ২০: ৩৬
শাবিপ্রবিতে শাখা ছাত্রশক্তি আয়োজিত ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সভায় বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: ফেসবুক পেজ

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলার ঘটনায় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘সরকার যদি সন্ত্রাসের পথে হাঁটে, তাহলে জনগণ প্রতিরোধের পথে হাঁটবে। আমরা এখন গোলাপগঞ্জ যাব। সেখানে আমরা দাঁড়াব, দেখব কত সন্ত্রাসী আছে এই সরকারের, তারা আমাদের কতটুকু প্রতিরোধ করতে পারে করবে। কিন্তু আমরা গণভোটের গণরায়, সংস্কার, বিচার ও জনগণের অধিকারের পক্ষে আমাদের কর্মসূচি অব্যাহত রাখব।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শাখা জাতীয় ছাত্রশক্তির আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

তিনি বলেন, ‘দেশের স্বার্থে সন্ত্রাস মোকাবিলায় শুধু ১১ দল নয়; আমরা দেশের ছাত্র-জনতাসহ সব গণতান্ত্রিক, সামাজিক, রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। গতকাল হবিগঞ্জ থেকে আজকে গোলাপগঞ্জ আমরা যেটি দেখছি, সন্ত্রাসীদের অভয়ারণ্যে দেশকে নিয়ে যাওয়া হচ্ছে। সরকারের সন্ত্রাসী চরিত্র জাতির সামনে উন্মোচিত হচ্ছে।’

এনসিপির আহ্বায়ক বলেন, ‘আজ গোলাপগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলা হয়েছে। তার অর্থ সরকার সংস্কার চায় না। সরকার কোনো রাজনৈতিক শক্তিকে কর্মসূচি পালন করতেও দিচ্ছে না। পুরনো কায়দায় হামলা করা হচ্ছে। খালেদা জিয়ার গাড়িতে যেভাবে হামলা করা হতো, একই কায়দায় তারা আমাদের গাড়িতে হামলা করছে।’

এর আগে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে ‘অগ্নিঝরা জুলাই: রক্তের ঋণ ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক সভায় অংশ নেন নাহিদ ইসলাম।

সভায় শাকসু নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, ‘দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আপনাদের শাকসু নির্বাচন সেটি পরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা গত ১৬ বছর ধরে গণতন্ত্রের কথা বলেছেন, তারাই গণতন্ত্র বন্ধ করতে ভূমিকা রেখেছেন, যেটি শুরু হয়েছিল শাকসু বন্ধ করার মাধ্যমে। আমরা দেখলাম নির্বাচনের পরেও যেখানে ৭০ শতাংশ মানুষ ‘হ্যাঁ’ ভোট দিয়েছে, সেই ভোটাধিকার তারা অস্বীকার করেছেন।”

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির শাবিপ্রবি শাখার আহ্বায়ক রশিদ আবরারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ বখতিয়ার প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১০ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১২ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১২ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১৭ ঘণ্টা আগে