প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির অনশন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘খবর জানেন? বিএনপির অনশন, অনশন। অনশনের খবর জানেন? মির্জা ফখরুল মিডিয়াকে বলেছে- অনশন, কিন্তু সকাল বেলা নাস্তা করে আসছে। সকালে হোটেল সোনারগাঁও থেকে খাবার এনে নাস্তা করেছে। আর এখন করে অনশন। বাসায় গিয়ে আবার কখন রাজখাবার খাবে, সেই অপেক্ষায় আছে।’
শনিবার (১৪ অক্টোবর) রাজধানীর কাওলায় ঢাকা মহানগর আওয়ামী লীগের সমাবেশে এসব কথা বলেন তিনি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।
ওবায়দুল কাদের বলেন, ‘মির্জা ফখরুল নাকি শেখ হাসিনাকে আর সময় দিবে না। সময় দেওয়ার তুমি কে? সময় দেওয়ার মালিক এই দেশের জনগণ আর স্বয়ং আল্লাহ তায়ালা আর কেউ নন।’
তিনি বলেন, ইদানীং আবার পিটার হাসের সঙ্গে কথাবার্তা বলে বাইরে এসে আজরাইলের সঙ্গে কথা কয়। আজরাইল নাকি আমাদের মাথার চারপাশে ঘুরতেছে। শেখ হাসিনার মাথার চারপাশে আজরাইল। হেতু কী, সময় নাই! ফখরুল, শেষ পর্যন্ত আজরাইলে আপাকে আসর করেছে। আজরাইলের সঙ্গে কথা কন সরকার পতনের জন্য, পদযাত্রায় কাজ হয়নি, বিক্ষোভে কাজ হয়নি। গোলাপবাগের গরুর হাটে কাজ হয়নি, পল্টনের পদযাত্রায় কাজ হয়নি। এখন আজরাইলের সঙ্গে কথা বলছে। আর কাকে দেখাবেন?
কাদের বলেন, নিষেধাজ্ঞা আর আসে না। এখন কর্মীদের কী বলবেন? এতদিন বলছেন, আরে আমেরিকা আসতেছে। কই নিষেধাজ্ঞা? এখন তাদের আর কোনও উপায় নেই। উপায় একটা, আমেরিকা নিষেধাজ্ঞা নিয়ে যদি কখনও আসে। আসবে আমেরিকা? দুই সেলফিতে কাজ হইয়া গেছে। ঘুম হারাম। নতুন দিল্লির সেলফি, নিউইয়র্কের সেলফি; দুই সেলফিতে ওদের ঘুম হারাম হয়ে গেছে। ফখরুল কয় রাত নাকি ঘুমায় নাই। কী হলো? শেখ হাসিনা নাকি আমেরিকার বিরুদ্ধে! আমেরিকার প্রেসিডেন্ট শেখ হাসিনা, শেখ হাসিনার মেয়েকে দিল্লিতে একবার, নিউইয়র্কে একবার সেলফি তোলে কেন? এর পরেও এদের লজ্জা শরম নেই।
ক্ষমতার জন্য শেখ হাসিনা ঘোরাঘুরি করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে কাদের বলেন, শেখ হাসিনা বিদেশে কারও কাছে ক্ষমতার জন্য ঘুরাঘুরি করতে যান না। তিনি বিদেশে যান বাংলাদেশের জন্য। বাংলাদেশের জনগণের জন্য, অর্থনীতিকে বাঁচাতে।
এবার ইউরোপীয় ইউনিয়নের প্রধান প্রধানমন্ত্রীকে দাওয়াত দিয়েছেন বলেও জানান কাদের।
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখবেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, মোহাম্মদ এ আরাফাত, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মান্নান কচি প্রমুখ।

স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালার সংশোধন, নির্বাচন কমিশনে ‘বিএনপিপন্থী’ অতিরিক্ত সচিব নিয়োগ, সাতক্ষীতা-৪ আসনের জামায়েতের এমপির গাজী নজরুল ইসলামের বিষয়সহ আরও কয়েকটি বিষয়ে আলোচনা হতে পারে।
৭ ঘণ্টা আগে
হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা
১৮ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে
সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে