খালেদা জিয়ার স্মরণে শুক্রবার নাগরিক শোকসভা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোক সভার আয়োজন করা হয়েছে। আগামী শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দুপুর আড়াইটায় সভা শুরু হবে।

সোমবার (১২ জানুয়ারি) বিকালে বিএনপির মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিএনপির উদ্যোগে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠেয় এই শোকসভায় রাজনীতিক, বিশিষ্টজনেরা অংশ নেবেন। অংশ নেবেন অন্তর্বর্তী সরকারের প্রতিনিধিরাও।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গত বছরের ৩০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তার মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করেছে। রাষ্ট্রীয়ভাবে পালন করা হয় তিন দিনের শোক। এর মধ্যে ছিল একদিনের সাধারণ ছুটিও।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত ৮ প্রশ্নই সরকারি দলের, আপত্তি নাহিদের

বিরোধী দলের সদস্যরাও নিয়মিত প্রশ্ন জমা দেন উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, তাদের প্রশ্ন করার সুযোগ আরও বাড়ানো প্রয়োজন। এতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার প্রক্রিয়া শক্তিশালী হবে। জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পরবর্তী সময়ে বিবেচনা করা হবে।

২০ ঘণ্টা আগে

জনপ্রশাসনসহ ৪ মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব

প্রশাসনে বড় ধরনের রদবদল এনে চারটি মন্ত্রণালয় ও বিভাগে নতুন সচিব পদায়ন করেছে সরকার। এর মধ্যে তিনজন অতিরিক্ত সচিবকে সচিব পদে পদোন্নতি দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার আলাদা প্রজ্ঞাপনে এসব পদোন্নতি ও বদলির আদেশ জারি করে।

২১ ঘণ্টা আগে

জ্বালানি সংকট থেকে উত্তরণে ৫ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন হচ্ছে: প্রধানমন্ত্রী

দেশে চলমান জ্বালানি সংকট থেকে উত্তরণে সরকার পাঁচ দফা কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে। এই পাঁচ কর্মপরিকল্পনা হলো— দেশীয় গ্যাস উৎপাদন বৃদ্ধি, সাইসমিক জরিপ, বাপেক্সকে শক্তিশালীকরণ, প্রোডাশন শেয়ারিং কন্ট্যাক্ট (পিএসসি) ও বিডিং এবং এলএনজি অবকাঠামো সস্প্রসারণ।

১ দিন আগে

হরমুজে বাংলাদেশের এলএনজিবাহী জাহাজ চলাচলে অসুবিধা হবে না: ইরানের রাষ্ট্রদূত

বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ইরানের রাষ্ট্রদূত। তিনি জানান, ইরানে মার্কিন হামলার পর হরমুজ প্রণালি বন্ধ হয়েছে।

১ দিন আগে
Advertisement