প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এবং তার স্ত্রী শেরীফা কাদেরের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে আদালত এ নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপ-পরিচালক (গণসংযোগ) আকতারুল ইসলাম।
সাবেক বিরোধী দলীয় নেতা জিএম কাদের ও তার স্ত্রী শেরীফার বিরুদ্ধে দলের মনোনয়ন বাণিজ্যসহ দুর্নীতির অভিযোগ রয়েছে। তারা দুর্নীতির টাকা বিদেশে পাচার করেছেন বলেও অভিযোগ আছে। এসব অভিযোগ আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশন তাদের বিরুদ্ধে অনুসন্ধান করছে। এর আগে দুর্নীতির অভিযোগে তাদের ব্যাংক একাউন্ট ফ্রিজ করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, গত ১ সেপ্টেম্বর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চলমান অনুসন্ধান কর্মকর্তা ও দুদকের উপপরিচালক রেজাউল করিম বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞার আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের, সাবেক সংসদ সদস্য, রংপুর-৩, চেয়ারম্যান, জাতীয় পার্টিসহ অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অভিযুক্ত ব্যক্তিগণ দেশ ত্যাগ করতে পারেন যা অনুসন্ধানকারী কর্মকর্তার দরখাস্ত দৃষ্টে প্রতীয়মান হয়।
অভিযুক্ত ব্যক্তি যাতে বিদেশ গমন না করতে পারেন, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে দরখাস্তে বর্ণিত ব্যক্তির বিদেশ গমন নিষেধাজ্ঞা আবশ্যক মর্মে প্রতীয়মান হয়। অভিযুক্ত ব্যক্তি বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম দীর্ঘায়িত বা ব্যাহত হতে পারে।
যে কারণে আদালত তাদের দুইজনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করেন।
সেই সঙ্গে বিশেষ পুলিশ সুপার (ইমিগ্রেশন-প্রশাসন), স্পেশাল ব্রাঞ্চ, বাংলাদেশ পুলিশ মালিবাগ, ঢাকাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে