প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাষ্ট্র সংস্কারের উদ্দেশ্যে প্রথম ধাপে যে ছয়টি কমিশন গঠন করা করেছিল, তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। তবে ছয় কমিশনের সর্বসম্মত যে সুপারিশমালা প্রকাশ করা হয়েছিল, তা এখনো ওয়েবসাইটে দেওয়া হয়নি।
শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইট এবং সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইটে এসব প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনগুলো পাওয়া যাবে https://cabinet.gov.bd/ সাইটে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গঠিত হয় ৮ আগস্ট। বিভিন্ন খাতের সংস্কারের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক অভিযাত্রায় নিয়ে যেতে সরকার ৩ অক্টোবর প্রথম ধাপে ছয়টি সংস্কার কমিশন গঠন করে। এগুলো হলো— সংবিধান সংস্কার কমিশন, নির্বাচনব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং জনপ্রশাসন সংস্কার কমিশন।
কমিশনগুলোকে প্রথমে সংস্কারের সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে তিন মাস সময় দেওয়া হয়েছিল। পরে সবগুলো কমিশনকেই প্রতিবেদন জমা দিতে সময় বাড়িয়ে দেওয়া হয়। পরে সংবিধান, নির্বাচনব্যবস্থা, পুলিশ ও দুদক সংস্কার কমিশন তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দেয় ১৫ জানুয়ারি। জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন প্রতিবেদন দেয় ৫ ফেব্রুয়ারি।
এরপর দ্বিতীয় ধাপে নভেম্বরে গঠন করা হয় আরও পাঁচটি কমিশন। এগুলো হলো— গণমাধ্যম সংস্কার কমিশন, স্বাস্থ্য সংস্কার কমিশন, শ্রম সংস্কার কমিশন, নারীবিষয়ক সংস্কার কমিশন এবং স্থানীয় সরকার সংস্কার কমিশন।
এদিকে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল গত মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ব্রিফিংয়ে বলেন, ৮ ফেব্রুয়ারি সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে সরকারের করণীয় নিয়ে সর্বসম্মত সুপারিশমালাও এ দিন পেশ করবেন সংস্কার কমিশনগুলোর প্রধানরা।
আইন উপদেষ্টা আরও জানান, এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় থেকে রাজনৈতিক দলসহ বিভিন্ন অংশীজনদের সঙ্গে বৈঠক শুরু করবে সরকার। ওইসব বৈঠক থেকে উঠে আসা ঐকমত্যের ভিত্তিতেই বিভিন্ন খাতের সংস্কার পরিকল্পনা চূড়ান্ত করা হবে।
পরদিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে রাজনৈতিক দল ও নাগরিক সমাজের আলোচনায় ঐকমত্যের ভিত্তিতে প্রণয়ন করা হবে ‘জুলাই সনদ’। তার ওপর ভিত্তি করেই আগামী জাতীয় নির্বাচনের সময় নির্ধারণ করা হবে সবার মতামত নিয়ে।
এর মধ্যে ছয় সংস্কার কমিশনের প্রধানদের নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি নিজেই এই কমিশনের প্রধান। ঐকমত্য কমিশনের ভাইস চেয়ারম্যান আলী রীয়াজ, যিনি সংবিধান সংস্কার কমিশনের প্রধান। বাকি পাঁচ সংস্কার কমিশনের প্রধানরা এই কমিশনের সদস্য।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, ৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের পর কমিশনগুলোর কাজ শেষ হয়ে যাবে। এ দিন থেকে যাত্রা শুরু করবে জাতীয় ঐকমত্য কমিশন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে