এনসিপিও জাপার কার্যক্রম স্থগিত চেয়েছে প্রধান উপদেষ্টার কাছে

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে এনসিপি। ছবি: প্রধান উপদেষ্টার দপ্তর

জামায়াতে ইসলামীর মতো জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতীয় পার্টির (জাপা) কার্যক্রম স্থগিত করার দাবি জানিয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে প্রকৃতপক্ষে কোনো পার্থক্য নেই উল্লেখ করে এ দাবি জানায় দলটি।

রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এনসিপির পক্ষ থেকে এ দাবি জানানো হয়েছে। বৈঠকের পর যমুনার সামনে ব্রিফিংয়ে এনসিপির সিনিয়র যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আদীব সাংবাদিকদের এ তথ্য জানান।

এর আগে রোববার বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামায়াতে ইসলামী। তারাও বৈঠকে জাতীয় পার্টির কার্যক্রমে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে প্রধান উপদেষ্টার কাছে।

আরিফুল ইসলাম আদীব বলেন, বিগত তিনটি অবৈধ নির্বাচনকে বৈধতা দিতে জাতীয় পার্টি অংশ নিয়েছিল। তাদের পোস্টারেও আওয়ামী মনোনীত প্রার্থী লেখা ছিল। আওয়ামী লীগ ও জাতীয় পার্টির মধ্যে পার্থক্য নেই। জাতীয় পার্টির কার্যক্রম স্থগিত করার জন্য পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছে এনসিপি।

বৈঠকে অভ্যুত্থানের এক বছর পরেও জুলাই যোদ্ধাদের পুনর্বাসন ও নিরাপত্তা নিশ্চিত হয়নি বলে অভিযোগ করেছে এনসিপি। এসব জুলাই যোদ্ধার নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দলটি অভ্যুত্থানে অংশ নেওয়া প্রবাসীদের আইনি সহায়তা দেওয়ার দাবিও জানিয়েছে।

এনসিপি নেতা আদীব বলেন, গুম কমিশনের প্রতিবেদন আমলে নিয়ে রাষ্ট্রীয় সংস্থার যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। যেসব রাষ্ট্রীয় সংস্থা নির্বাচন প্রভাবিত করেছে, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

আগের মতোই জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি ও গণপরিষদ নির্বাচনের দাবিও বহাল রেখেছে এনসিপি। আদীব বলেন, নির্বাচন কমিশনের সক্ষমতা ও নিরপেক্ষতা বজায় রাখতে প্রধান উপদেষ্টাকে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে। জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচনের দাবি জানিয়েছে এনসিপি।

১০০ আসনে যেন সরাসরি নারীরা নির্বাচন করতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, ফেব্রুয়ারিতে যাদের ১৮ বছর পূর্ণ হবে, তারাও যেন ভোট দিতে পারে, তা নিশ্চিতের আহ্বান জানানো হয়েছে।

রোববার বিকেলে জামায়তে ইসলামী ও সন্ধ্যায় এনসিপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা এখন বৈঠক করছেন বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে। মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে বিএনপি এ বৈঠকে অংশ নিচ্ছে। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে মতবিনিময়ের জন্য প্রধান উপদেষ্টা এসব বৈঠক করছেন।

এর আগে শুক্রবার রাতে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষের মধ্যে পুলিশ ও সেনাবাহিনীর বেধড়ক মারধরের শিকার হন গণঅধিকারের সভাপতি নুরুল হক নুর। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনার বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। নুরকে উন্নত চিকিৎসা দিতে প্রয়োজনে রাষ্ট্রীয় খরচে দেশের বাইরে পাঠানোর কথাও জানিয়েছে সরকার।

এ ঘটনার পর গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি উঠেছে। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে নানা আলোচনা-সমালোচনা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ আগস্ট, বিরোধী দলের ৫ পদ এখনো শূন্য

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।

১১ ঘণ্টা আগে

‘কিছুই বদলায়নি’, রাষ্ট্র-প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’

১২ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

১৬ ঘণ্টা আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

১ দিন আগে