বাপ-দাদার বয়সী রাজনীতিবিদদের বিশ্বাস করে প্রতারিত হয়েছেন— অভিযোগ আসিফের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
রোববার ডিআরইউতে এবি পার্টি আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনসিপির ‍মুখপাত্র আসিফ মাহমুদ। ছবি: এবি পার্টির ফেসবুক পেজ থেকে

জুলাই অভ্যুত্থানের পর ‘বাপ-দাদার বয়সী’ জ্যেষ্ঠ রাজনীতিবিদদের বিশ্বাস করে ভুল করেছিলেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বলেছেন, এসব নেতারা মুখে এক কথা বলে অন্য কাজ করে প্রতারণা করেছেন।

রোববার (২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবি পার্টি আয়োজিত সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন আসিফ। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম ছাত্রনেতা।

অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্কের অভিজ্ঞতা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, ‘আমাদের আরেকটা ভুল ছিল, সেটা হচ্ছে এই রাজনৈতিক দলগুলোকে বিশ্বাস করা। ক্যাম্পাসে ছাত্ররাজনীতি করতাম। ফলে ছাত্র ইউনিয়ন, ছাত্রদল, ছাত্রলীগ, ছাত্রশিবির বা অন্য ছাত্রসংগঠনগুলো কীভাবে চিন্তা করে, সেটা আমরা বুঝি। কিন্তু আমরা তো জাতীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে কখনো রাজনীতি করিনি।’

‘জাতীয় রাজনীতিতে যখন আসলাম, আমাদের বাবার বয়সী, দাদার বয়সী লোকেরাও যে মুখে এক কথা বলে পরের দিন প্রতারণা করতে পারে— এটা আমরা প্রথমে আসলে বুঝে উঠতে পারিনি। ফলে তাদের অনেক কিছুতেই হয়তো ভরসা রাখতে গিয়ে আমরা প্রতারণার শিকার হয়েছি—। এটা আমাদের জন্য শিক্ষা। শিখলাম, পরবর্তী সময়ে আর বিশ্বাস করা যাবে না,’— বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকার কারণেই অন্তর্বর্তী সরকার সংস্কার উদ্যোগে সফল হতে পারেনি উল্লেখ করে আসিফ মাহমুদ বলেন, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা পায়নি। ফলে সেই সরকার সাহসী সংস্কার করতে পারেনি।

অন্তর্বর্তী সরকারের আমলে একের পর এক আন্দোলনের সময় রাজনৈতিক দলগুলো অসহযোগিতা করেছে বলে অভিযোগ করেন আসিফ। রাষ্ট্রপতি পরিবর্তনের সময়ও সে সহযোগিতা অন্তর্বর্তী সরকার পায়নি বলে জানান তিনি।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, অন্তর্বর্তী সরকার কোনো উদ্যোগ নিলেও কোনো না কোনো রাজনৈতিক দল তা বন্ধে চাপ প্রয়োগ করত। রাষ্ট্রপতি পরিবর্তনের আলাপের সময় একটি প্রতিনিধি দল গিয়ে বলল, ‘এটা করা যাবে না, এটা করলে এই জটিলতা, ওই জটিলতা। আমরা সহযোগিতা করব না।’ আমার মনে হয় অন্তর্বর্তী সরকারের আরও কঠোর ও সাহসী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল।

আয়োজক এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বলেন, ফ্যাসিবাদী সময়ের মতো শক্তি প্রয়োগ করে সমালোচনার কণ্ঠরোধের চেষ্টা চলছে। এটি দুঃখজনক। এটি সরকারের জন্য হিতে বিপরীত হবে।

সংলাপে কবি ও চিন্তক ফরহাদ মজহার, সাবেক অন্তর্বতী সরকারের উপদেষ্টা শারমিন এস মুরশিদ, রাজনৈতিক বিশ্লেষক অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকী, এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিরোধী মতকে দমন-পীড়নের পুরনো কায়দা দেখতে পাচ্ছি: নাহিদ ইসলাম

সম্প্রতি এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা একটা ভয়ের পরিবেশ আবারও দেখতে পাচ্ছি। বিরোধী মতকে দমন-পীড়ন করার পুরোনো কায়দা আমরা এই সরকারের মধ্যে দেখতে পাচ্ছি।’

১ দিন আগে

আপত্তিকর চ্যাট ভাইরাল: ছাত্রশক্তি নেতাকে অব্যাহতি

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও উদ্দেশ্যের পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে শাবিপ্রবি ছাত্রশক্তির যুগ্ম আহ্বায়ক সাজিদ আহমেদ মোল্লাকে সব ধরনের সাংগঠনিক দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

২ দিন আগে

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সার্জিও গরের, বাণিজ্য ও আঞ্চলিক সহযোগিতায় জোর

প্রধানমন্ত্রীর কার্যালয় এক সংক্ষিপ্ত বার্তায় জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঢাকা সফররত সার্জিও গরের সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

২ দিন আগে

ত্রয়োদশে বিএনপির চেয়েও ১৮% বেশি খরচ জামায়াতের, শূন্য ব্যয় ২৮ দলের

কেবল বিএনপির তুলনায় নয়, দলীয়ভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে বেশি খরচ করা দলও বর্তমান সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। মোট খরচে তাদের পরেই অবস্থান বিএনপির। আর দল হিসেবে কোনো খরচই করেনি— এমন দলের সংখ্যা ২৮টি!

২ দিন আগে