দেশে ফিরে মির্জা ফখরুল— প্রধান উপদেষ্টার ঘোষণায় জাতি হতাশ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৭ জুন ২০২৫, ১১: ৩৮
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

নির্বাচনের সময় ঘোষণা করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের দেওয়া বক্তব্যে কেবল বিএনপি নয়, গোটা জাতিই হতাশ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণে এপ্রিল মাসের প্রথমার্ধে নির্বাচনের কথা ঘোষণা করেছেন। নিঃসন্দেহে এতে শুধু আমরা নই, গোটা জাতি হতাশ হয়েছে। এ বিষয়ে আমাদের দলের আনুষ্ঠানিক বক্তব্য ও সিদ্ধান্ত পরে জানানো হবে।

শুক্রবার (৬ জুন) দিবাগত রাত দেড়টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। ব্যাংককে চোখের চিকিৎসা শেষে দেশে ফিরলেন তিনি।

বিএনপি বরাবরই এ বছরের ডিসেম্বরের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে অন্তর্বর্তী সরকারের কাছে। এ সরকারের প্রধান অধ্যাপক ইউনূসও বারবারই ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলে আসছিলেন।

পাশাপাশি বিএনপি নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ দাবি করছিল। এসব ইস্যুতে সরকারের সঙ্গে বিএনপির সম্পর্কে দূরত্ব তৈরি হয়। পরে দফায় দফায় বৈঠক হলেও বিএনপি ডিসেম্বরের মধ্যে এবং সরকার ডিসেম্বরের থেকে জুনের মধ্যে ভোটের বিষয়ে অনড় থাকে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেন, ‘আমরা সবসময় বলে এসেছি, আমরা দ্রুত নির্বাচন চাই। আমরা এটাই আশা করেছিলাম যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।’

এ সময় মির্জা ফখরুল দেশবাসীকে ঈদের শুভেচ্ছাও জানান। তার আশু আরোগ্য কামনায় দোয়া করার জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এর আগে রাতে ১টা ২৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপি মহাসচিব। তার সঙ্গে ছিলেন স্ত্রী রাহাত আরা বেগম।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছে সরকার: রিজভী

এসময় তিনি গত অন্তর্বর্তী সরকারের আমলে স্বাস্থ্যখাত মারাত্মক অবহেলিত ছিল বলেও মন্তব্য করেন।

২ দিন আগে

চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর গেলেন মির্জা ফখরুল

প্রায় এক সপ্তাহ সিঙ্গাপুরে অবস্থান করে চিকিৎসা শেষে তিনি দেশে ফিরবেন। এর আগেও ঘাড়ের ব্লকের চিকিৎসার ফলোআপের জন্য তিনি একাধিকবার সেখানে গিয়েছিলেন।

২ দিন আগে

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক, নেওয়া হয়েছে ডিবি কার্যালয়ে

জুলাই অভ্যুত্থানে সহিংসতার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে মামলা রয়েছে। তবে তাকে কোন মামলায় আটক করা হয়েছে, তা নিশ্চিত করেনি ডিবি।

২ দিন আগে

সরকারের কথা শুনে মনে হয় দেশ তেলের ওপর ভাসছে: জামায়াত আমির

সরকারের জ্বালানি নীতির তীব্র সমালোচনা করে শফিকুর রহমান বলেন, ‘পাম্পে তেলের জন্য যানবাহন ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন থাকলেও সরকার রিজার্ভ বেশি আছে দাবি করে প্রকৃত সত্য আড়াল করতে চাইছে। সরকারি দলের মন্ত্রী-এমপিদের কথা শুনলে মনে হয় বাংলাদেশ যেন তেলের ওপর ভাসছে।’

২ দিন আগে