নির্বাচনের আগে দেশে অনেক গণ্ডগোল হবে— আশঙ্কা মেজর হাফিজের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও আওয়ামী লীগ দেশে নানা গণ্ডগোল করার চেষ্টা চালাবেন বলে আশঙ্কা করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সেসব মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

মেজর হাফিজ বলেন, নির্বাচনের আগে কিন্তু দেশে অনেক গণ্ডগোল হবে। ভারতে আশ্রয় নিয়ে মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্য, নির্বাচন বানচালের জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দলমত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব— এই হোক আমাদের অঙ্গীকার।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানী ঢাকায় এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেজর হাফিজ বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেনি। দলকে গ্লোরিফাই করার জন্য তারা লুটপাটের কাজে ব্যস্ত ছিল। স্বাধীনতার যে মূল চেতনা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই গণতন্ত্রকেই তারা ছুড়ে ফেলে দিয়েছে এবং একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। একসময় তাদেরও দৃশ্যপট থেকে অপসারণ করেছে সংগ্রামী জনতা।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, গত ১৫ বছরে কয়েকটি নির্বাচন হয়েছে। প্রতিটিই ছিল জনগণের সঙ্গে প্রতারণা। নির্বাচনের নামে প্রহসন মঞ্চস্থ করেছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগের এই দুঃশাসনের বর্ণনা সারাদিন করলেও শেষ হবে না। কত মানুষকে হত্যা করেছে, গুম করেছে; বিরোধী দলকে দমন করতে গিয়ে তারা দেশে একাটা ত্রাসের রাজত্ব কায়েম করেছে। লাখ লাখ, কোটি কোটি ডলার তারা বিদেশে পাচার করেছে।

শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণঅভ্যুত্থানের জন্য তরুণ ও ছাত্রদের ধন্যবাদ জানিয়ে মেজর হাফিজ বলেন, আমি ধন্যবাদ জানাতে চাই তরুণ ছাত্রদের, যারা শুরু করেছিল কোটা আন্দোলন দিয়ে। পরে এই কোটা আন্দোলনই এক দফার আন্দোলনে পরিণত হয়েছিল। সেই আন্দোলনে সারা জাতি অংশ নিয়েছিল। প্রতিটি রাজনৈতিক দল অংশ নিয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, এই দেশের একজন জ্ঞানী ব্যক্তি, নোবেল বিজয়ী, সারা দুনিয়ায় বহুল পরিচিত ড. মুহাম্মদ ইউনূস, তিনি সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন। আমরা একজন যোগ্য মানুষ পেয়েছিলাম। আমরা আশা করেছিলাম তিনি জাতিকে গণতন্ত্র প্রতিষ্ঠার অভীষ্ট লক্ষ্যে এগিয়ে নিতে পারবেন।

এই সরকার প্রত্যাশা পূরণ করতে পারেনি জানিয়ে মেজর হাফিজ বলেন, আমরা দেখেছি প্রফেসর ইউনূস অন্তরিকভাবেই চেষ্টা করেছেন, কিন্তু উপদেষ্টা পরিষদের কিছু কিছু সদস্য গদিটা নরম ছাড়তে চান না— এ ধরনের মনোভাবের শিকার হয়েছেন। কেউ কেউ পাঁচ বছর, কেউ কেউ আরও বেশিদিন ক্ষমতায় থাকার খায়েশ ব্যক্ত করেছেন। এটা আমরা কারও কাছ থেকে আশা করিনি।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল, যারা দীর্ঘদিন ধরে আমাদের মিত্র ছিল, কিন্তু নির্বাচনের আগে তাদের কাছ থেকে নানা ধরনের কথা শুনে আমরা আশ্চর্য হয়েছি। এই সরকারের দুই একজন উপদেষ্টা এবং একটি রাজনৈতিক দল একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধকে একটু পেছনে ঠেলে দিতে চায়।

গণতন্ত্রের পথে যাত্রার আহ্বান জানিয়ে মেজর হাফিজ বলেন, শেখ হাসিনা পালানোর পর দেশবাসী আবার নতুন আশায় বুক বেঁধেছে। আমরা গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত হতে দেখতে চাই।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে আ.লীগের অংশ নেওয়ার সুযোগ নেই: প্রতিমন্ত্রী

তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত এই দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর বাংলাদেশে নির্বাচন করা তো দূরের কথা, কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেওয়ার অধিকার নেই। যদি তারা তা করে, তাহলে আইনের আওতায় আসবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে

১ দিন আগে

‘বন্ধু’ ডেকে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখে— ভারতের সমালোচনায় চিফ হুইপ

নুরুল ইসলাম মনি বলেন, “সেই বন্ধুরা আমাদের কোস্টগার্ডকে আটকে দেয়, আমাদের জাহাজ আটকে রাখে... আপনাদের মনে আছে, বাংলাদেশের জাহাজ আর বন্ধুর বাড়ির জাহাজ একসাথে যদি চিটাগঙে বার্থিং করে, চিটাগঙে বন্ধুর বাড়ির জাহাজ আগে খালাস হবে মাল, পরে আপনার বাড়ির জাহাজ— সঠিক বলছি?”

১ দিন আগে

দেশের স্বার্থে আন্তর্জাতিক সম্পর্ক পরিচালনার আহ্বান গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

বাংলাদেশের জ্বালানি সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তাকে দীর্ঘমেয়াদে বিদেশি বহুজাতিক কোম্পানি ও আন্তর্জাতিক জ্বালানি মনোপলি গোষ্ঠীর ওপর নির্ভরশীল করে তোলা হলে তা বাংলাদেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বের জন্য গুরু

৩ দিন আগে

ব্রিকসে যোগ দিতে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী, জানালেন প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি। অনুকূল পরিবেশ হলেই প্রধানমন্ত্রী তারেক রহমান ভারতে দ্বিপক্ষীয় সফরে যাবেন।

৩ দিন আগে
Advertisement