৮ দফা প্রয়োজনে এক দফায় পরিণত হবে: জামায়াত আমীর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, জাতীয় স্বার্থ ও জনগণের দাবির মুখে ৮ দফা আন্দোলন যেকোনো মুহূর্তে 'এক দফায়' পরিণত হতে পারে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ১১ দলীয় ঐক্যের ঢাকা-রংপুর লংমার্চ সমাবেশে এ মন্তব্য করে তিনি বলেন, দাবি আদায়ে বিরোধী জোট কাউকে পরোয়া করবে না এবং পরিস্থিতি এক দফায় গড়ালে তা অত্যন্ত ভয়াবহ রূপ নেবে; একই সমাবেশ থেকে মানবাধিকার ও গণতন্ত্র হরণের তীব্র সমালোচনা করে বিএনপি সরকারের কঠোর প্রতিবাদ জানান বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শফিকুর রহমান বলেন, ১১ দলীয় লংমার্চ দেখে অনেকের মাথা গরম হয়ে গেছে, জাতির প্রয়োজনে ৮ দফা এক দফায় পরিণত হতে পারে। তিনি আরও বলেন, এক দফা আসলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে।

শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায়ে কোনো কিছুকে পরোয়া করা হবে না।

একই সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকারে এসে মানবাধিকার হরণ করে গণতন্ত্রকে ধ্বংস করছে বিএনপি সরকার।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ও আইনি উদ্যোগ অব্যাহত: সংসদীয় কমিটি

পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। বলা হয়, বিশ্বের প্রতিটি দেশের সঙ্গে বাংলাদেশের অংশীদারত্ব থাকবে। তবে দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীও ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে গুরুত্ব দিয়েছেন বলে বৈঠকে উল্লেখ

১ দিন আগে

গণমাধ্যম মালিকদের বেতন-ভাতা দেওয়ার সক্ষমতা যাচাই প্রয়োজন: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেন, সাংবাদিকদের নিজেদের স্বার্থ ও অধিকার আদায়ে সোচ্চার হতে হবে। গণমাধ্যমের জন্য নীতিমালা থাকা প্রয়োজন। পাশাপাশি গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য বজায় রাখাও জরুরি।

২ দিন আগে

রাজধানীর ৫ লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর

লেকগুলোর দূষণ কমাতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়েও প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান মো. সুজাউদ্দৌলা। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী রাজধানীর লেকগুলোতে পয়ঃবর্জ্য প্রবেশ বন্ধ, নিয়মিত বর্জ্য অপসারণ, স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রম আরও বাড়াতে বলেছেন।

২ দিন আগে

অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড গুরুতর মানবতাবিরোধী অপরাধ: সিপিবি

দলটি বলেছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অন্তত ১ হাজার ৯৭৮ জন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে প্রাণ হারিয়েছেন। একই সঙ্গে বিএসএফ কর্তৃক ‘বিচারবহির্ভূতভাবে অব্যাহত সীমান্ত হত্যাকাণ্ড’ গুরুতর মানবতাবিরোধী অপরাধের শামিল বলেও উল্লেখ করেছে সিপিবি।

২ দিন আগে
Advertisement