প্রতিবেদক, রাজনীতি ডটকম

সংবিধানের ৭০ অনুচ্ছেদ না থাকলে এবং সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারলে রাষ্ট্রপতি পদটি আরও মর্যাদাপূর্ণ হতো বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ শুরুর সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, প্রশাসনের সর্বস্তরে বিএনপি সরকার দলীয়করণ করছে। রাষ্ট্রপতি নির্বাচনেও দলীয় প্রার্থী দেওয়ার মাধ্যমে একই ধরনের দলীয়করণ করা হচ্ছে। তাঁর অভিযোগ, প্রধানমন্ত্রী নিজেই দলীয় প্রার্থীকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করছেন এবং সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ নেই।
তিনি বলেন, ৭০ অনুচ্ছেদ না থাকলে সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারতেন। এতে রাষ্ট্রপতি পদটি আরও সম্মানিত হওয়ার পাশাপাশি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার পথও তৈরি হতো।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী দলের সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে জামায়াতে ইসলামী, এনসিপিসহ ১১ দলের বিরোধীদলীয় ঐক্যের প্রার্থী এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।
সংসদে বিএনপির দুই-তৃতীয়াংশের বেশি সংখ্যাগরিষ্ঠতা থাকায় এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ না থাকায় মির্জা ফখরুলের জয় কার্যত নিশ্চিত বলে মনে করছেন নাহিদ।
তিনি বলেন, তাঁরা গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল। সরকার প্রয়োজনীয় সংস্কার না করলেও রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করা এবং এ নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সচেতনতা তৈরিই তাদের অংশগ্রহণের উদ্দেশ্য।
নাহিদ বলেন, বিরোধী দলগুলোর জোট থেকে প্রার্থী দিয়ে তাঁরা দেখাতে চেয়েছেন যে সরকারি দল যেন এককভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজেদের প্রার্থী নির্বাচিত করতে না পারে। জনগণের কাছে রাজনৈতিক বার্তা দেওয়াও এ অংশগ্রহণের একটি উদ্দেশ্য।
এবারের রাষ্ট্রপতি নির্বাচনকে পুরোনো স্বৈরতান্ত্রিক সাংবিধানিক ব্যবস্থার ধারাবাহিকতা হিসেবে দেখছেন নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নের কথা বললেও বাস্তবে আগের ব্যবস্থাই অনুসরণ করছে। এর মাধ্যমে ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক সাংবিধানিক কাঠামোর ধারাবাহিকতা বজায় থাকছে বলে মন্তব্য করেন তিনি।
নাহিদ আরও বলেন, রাষ্ট্রপতি নির্বাচন জনগণের কাছে সেই বার্তাই দিচ্ছে। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করলে রাষ্ট্রপতি নির্বাচন গোপন ব্যালটে হওয়ার কথা ছিল, কিন্তু তা করা হয়নি। তার অভিযোগ, বিএনপি মুখে এক কথা বললেও কাজে তার প্রতিফলন নেই।
সংসদ অধিবেশনের পরিবর্তে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিশেষ বৈঠক এবং সেখানে স্পিকারের পরিবর্তে প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বের বিষয়টিও উল্লেখ করেন তিনি।
নাহিদ ইসলামের অভিযোগ, সরকার গণভোটের রায়, জনগণ ও গণতন্ত্রের সঙ্গে প্রতারণা করেছে এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করেছে।
তিনি বলেন, সারা দেশে ও প্রশাসনের বিভিন্ন স্তরে দলীয়করণের পর এখন রাষ্ট্রপতি নির্বাচনেও তার প্রতিফলন দেখা যাচ্ছে। সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ না থাকায় সরকারকে গণতন্ত্রের পক্ষে অবস্থানকারী বলা যায় না বলেও মন্তব্য করেন এনসিপির আহ্বায়ক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
৯ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১১ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১১ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
১৬ ঘণ্টা আগে