একটি দল ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করেছে: নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৬, ১৬: ৫২
শনিবার সকালে ঢাকার ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগ চালান নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করে একটি দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (২৪ জানুয়ারি) সকালে ঢাকার ভাটারা এলাকায় নির্বাচনি গণসংযোগে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “একটি দল নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। এমন এমন আশ্বাস দেওয়া হচ্ছে যার বাস্তবায়ন হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই আশ্বাসে জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।”

তিনি বলেন, “দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সেই প্রত্যাশা করছি। বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ভয় তৈরি করে রাখা হয়েছে। কোনোভাবেই ভোটাররা যাতে ভয় না পায় সেই আহ্বান জানাই।”

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিভিন্ন গোষ্ঠী ‘মাথাচাড়া দিয়ে উঠছে’, প্রতিহতের আহ্বান মির্জা ফখরুলের

বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর

৫ দিন আগে

বিশ্বকাপে কোন দলকে সমর্থন— জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।

৫ দিন আগে

‘জিয়াউর রহমান আর ১০ বছর বাঁচলে বাংলাদেশ অনন্য দেশ হতো’

বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না

৭ দিন আগে

সরকার স্বস্তি দিতে চায়, বিরোধীদল ছড়াচ্ছে বিভ্রান্তি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার বাজেটের মাধ্যমে জনগণকে স্বস্তি দিতে চাইলেও বিরোধীদল তা মানছে না; তবে ভোটের কালি শুকানোর আগেই সরকার নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।

৮ দিন আগে