বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: লংমার্চে নাহিদ ইসলাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০: ১৫
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত
বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

রাজধানী থেকে চট্টগ্রাম অভিমুখে ১১ দলীয় ঐক্যের লংমার্চ চলাকালে কোনো ধরনের বাধা সৃষ্টি করলে তাদের দাবি ৬ দফা থেকে এক দফায় রূপ নেবে বলে স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে লংমার্চ শুরুর প্রাক্কালে অনুষ্ঠিত এক সমাবেশে তিনি জানান, নতুন করে স্বৈরাচারী রূপ নেওয়া শক্তি, চাঁদাবাজ এবং গণভোটের রায়ের সাথে প্রতারণাকারীদের বিরুদ্ধে তাদের এই প্রতিরোধ যাত্রা চট্টগ্রাম পর্যন্ত অব্যাহত থাকবে।

নাহিদ ইসলাম বলেন, যতই বাধা আসুক না কেন, ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি চট্টগ্রামে পৌঁছাবে। নতুন করে যারা স্বৈরাচার হতে যাচ্ছে, যারা চাঁদাবাজি করছে, যারা গণভোটের গণরায়ের বিরুদ্ধে প্রতারণা করেছে, এই লংমার্চ তাদের বিরুদ্ধে।

বিরোধীদলীয় চিফ হুইপ হুঁশিয়ারি বলেন, সরকার লংমার্চে বাধা দেওয়ার চেষ্টা করলে লংমার্চের ৬ দফা এক দফায় পরিণত হবে।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement