প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন আবেদন ফরম বিক্রির কার্যক্রম শুরু করেছে। আবেদন ফরমের মূল্য ১০ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। তবে জুলাইযোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য ২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই উদ্বোধন কার্যক্রমের ঘোষণা দেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
তিনি জানান, মনোনয়নপত্রের মূল্য প্রাথমিকভাবে ১০ হাজার টাকা ধরা হয়েছে। তবে কেউ বেশি দিতে চাইলে কোনো আপত্তি নেই দলের।
তিনি বলেন, মনোনয়নপত্র বিতরণ কয়েকভাবে হবে। অনলাইনে দলীয় ওয়েবসাইটে ঢুকে আবেদন করা যাবে। জেলা প্রতিনিধির মাধ্যমে আবেদন করা যাবে। অফিসে এসে দলীয় নেতা হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের মাধ্যমেও আবেদন করা যাবে।
তিনি আরও বলেন, জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যদের জন্য মনোনয়নের মূল্য দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে বলে জানান তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে