প্রতিবেদক, রাজনীতি ডটকম

তরুণ ভোটারদের সঙ্গে ব্যতিক্রমী এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একমাত্র মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।
আজ সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর বনানী ডিওএইচএস খেলার মাঠে ‘চায়ের আড্ডা’ নামের এই ইন্টারেক্টিভ যুব সম্পৃক্ততা অনুষ্ঠানে অংশ নেন তিনি।
তরুণদের রাজনৈতিক সচেতনতা বাড়ানো এবং জাতীয় রাজনীতির সঙ্গে সরাসরি সংযোগ তৈরির লক্ষ্যে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কন্টেন্ট জেনারেশন টিম এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে জাইমা রহমান তরুণ ভোটারদের সঙ্গে ভোটাধিকার, রাজনৈতিক সচেতনতা, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অংশগ্রহণ এবং ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা ও প্রত্যাশা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে তরুণরা নিজেদের মতামত তুলে ধরেন। জাইমা রহমান মনোযোগ দিয়ে তাদের কথা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তিনি তরুণদের রাষ্ট্র ও রাজনীতিতে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
জাতীয় রাজনৈতিক কণ্ঠস্বরের সঙ্গে তরুণ ভোটারদের একটি অর্থবহ ও গঠনমূলক সংলাপ তৈরির উদ্দেশ্যেই এই ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছেন আয়োজকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক নেতৃবৃন্দ। একই সঙ্গে সংগ্রহশালা থেকে অবিলম্বে ছবিটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন তারা।
১ দিন আগে
সম্প্রতি এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর ‘ছাগলকাণ্ড’ থেকে শুরু করে প্রায় ৮০ বছর আগে মহাত্মা গান্ধীর ছাগল চুরির ঘটনা— রাজনৈতিক ইতিহাসের নানা অধ্যায়েই জড়িয়ে আছে ‘ছাগল’।
১ দিন আগে
সভায় হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর পক্ষ থেকে হেফাজত নেতারা ও ইসলামি ফিকাহ বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল-২০২৬ সংশোধনের দাবি তুলে ধরা হবে।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের মিডিয়া বিভাগ এ তথ্য জানিয়েছে।
১ দিন আগে