ছাত্রদের দল 'জাতীয় নাগরিক পার্টি', নেতৃত্বে সব চেনা মুখ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৯: ০৭

যে রাজনৈতিক দল গড়ে তোলার জন্য সরকারের উপদেষ্টা পরিষদ থেকে সরে দাঁড়ালেন নাহিদ ইসলাম, সেই দলের নাম নির্ধারণ করা হয়েছে 'জাতীয় নাগরিক পার্টি' (ন্যাশনাল সিটিজেনস পার্টি, এনসিপি)। আগের গুঞ্জন অনুযায়ী, সব চেনা মুখই থাকছেন এই দলের নেতৃত্বে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির এক যৌথ বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। আগামীকাল শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) নতুন এই দলের আত্মপ্রকাশের কথা রয়েছে। নতুন কমিটি আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত নেতৃত্ব দেবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির একাধিক সূত্র জানিয়েছে, নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম। সদস্য সচিব পদে থাকছেন আখতার হোসেন, যিনি এখন জাতীয় নাগরিক কমিটিতেও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে থাকবেন সামান্তা শারমিন।

জাতীয় নাগরিক পার্টিকে উত্তর ও দক্ষিণ দুই ভাগে ভাগ করে দুই অংশের জন্য দুজনকে মুখ্য সংগঠকের দায়িত্ব দেওয়া হচ্ছে। আর এই দুই পদে থাকছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই পরিচিত মুখ সারজিস আলম ও হাসনাত আব্দুল্লাহ। এর মধ্যে সারজিস উত্তর ও হাসনাত থাকছেন দক্ষিণের দায়িত্বে।

এ ছাড়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী থাকছেন নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কের দায়িত্বে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হান্নান মাসুদ পাচ্ছেন নতুন দলের যুগ্ম সমন্বয়কের দায়িত্ব।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় সারজিস আলম এক সংবাদ সম্মেলনে বলেন, শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে তরুণদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে।

এই দলের দায়িত্ব নিতেই গত ২৫ ফেব্রুয়ারি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম। ওই দিন প্রধান উপদেষ্টার কাছে পদত্যাগপত্র জমা দিয়ে ব্রিফিংয়ে নাহিদ বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে ছাত্র-জনতার কাতারে নেমে আবার গণমানুষের আন্দোলন গড়ে তুলতেই তিনি সরকারের সব দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নির্বাচন শেষে আড়ালে চেনা মুখ, মাঠের রাজনীতিতেও নিষ্ক্রিয়

এই নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলেও রাজনৈতিক সমীকরণে চেনা রাজনীতির একঝাঁক অভিজ্ঞ ও পরিচিত মুখ বলতে গেলে দৃশ্যপটের বাইরে চলে গেছেন। নির্বাচনে পরাজিত হওয়া কিংবা রাজনৈতিক কৌশলে পিছিয়ে পড়ার পর তারা কেবল ভোটের মাঠ থেকেই ছিটকে যাননি, নির্বাচন-পরবর্তী সময়ে নিজ নিজ দলের অভ্যন্ত

৯ ঘণ্টা আগে

ঢাকা উত্তরে এনসিপির মেয়র প্রার্থী আসিফ, দক্ষিণে নাসীর

দুই প্রার্থীর মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী দলের মুখ্য সংগঠক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যিনি এনসিপির শাপলা কলি প্রতীকে ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিপক্ষে প্রার্থী হয়েছিলেন। অন্যদিকে আসিফ মাহমুদ এনসিপির মুখপাত্র এবং সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য। ত্রয়োদ

২১ ঘণ্টা আগে

অর্থপাচারের অভিযোগ অস্বীকার, আসিফ বললেন উদ্দেশ্য ‘চরিত্রহনন’

আসিফ ফেসবুক পোস্টে লিখেছেন, “‘আসিফ মাহমুদ’ ও ‘দুর্নীতি’ শব্দ দুটিকে বারবার পাশাপাশি বসিয়ে একটি ন্যারেটিভ প্রতিষ্ঠা, জনমনে নেতিবাচক পারসেপশন তৈরি এবং চরিত্র হননই আসল উদ্দেশ্য।”

১ দিন আগে

জামায়াত-জোটের দ্বিতীয় লংমার্চ ১৯ সেপ্টেম্বর

বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট আগামী ১৯ সেপ্টেম্বর দ্বিতীয় লংমার্চ করবে। ওইদিন সকাল ৭টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জমায়েত হবে। সকাল ৮টা পর্যন্ত এক ঘণ্টার উদ্বোধনী সভা শেষে লংমার্চ শুরু হবে। পথে পাঁচটি পথসভা হবে। মানিক মিয়া অ্যাভিনিউ থেকে শুরু হয়ে লংমার্চটি গাজীপুর, টাঙ্গা

১ দিন আগে
Advertisement