শহীদ মিনারে জমায়েতের চেষ্টা, ছত্রভঙ্গ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

সরকারের পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘লং মার্চ টু ঢাকা’ আজ সোমবার (৫ আগস্ট)। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে গুলি, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ।

সোমবার (৫ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে। এতে এক পথচারী গুলিবিদ্ধসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে ৬-৭টি সাঁজোয়া যানসহ একদল পুলিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতর দিয়ে শহীদ মিনারের দিকে যায়। এ সময় শহীদ মিনারে জড়ো হওয়া লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার কোনো সুযোগ না দিয়েই গুলি চালানো হয়।

এ ব্যাপারে পুলিশের সঙ্গে কথা বলতে চাইলে তারা কেউ কথা বলতে রাজি হননি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

জুলাই সনদ প্রসঙ্গে প্রধানমন্ত্রীকে নাহিদ— নাটক কম করেন প্রিয়

নাহিদ ইসলাম বলেন, ‘গণঅভুত্থানের সময় আমাদের একটা স্লোগান ছিল— নাটক কম করো প্রিয়। তারেক রহমানকে বলে দিচ্ছি, ‘তারেক রহমান, নাটক কম করেন প্রিয়। বাংলাদেশের মানুষ আপনাকে ক্ষমতা দিয়েছে মানে এই নয় যে আপনি যা খুশি করবেন, যেরকম খুশি ছলনা-প্রতারণা এদেশের জনগণের সঙ্গে করবেন।’

২ দিন আগে

স্থানীয় নির্বাচনে আ.লীগ নেতাদের অংশগ্রহণ ঠেকাতে ইসিতে প্রস্তাব জামায়াতের

কার্যক্রমে সরকারি নিষেধাজ্ঞা থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লীগ। এবার দলটির পদধারী ও সক্রিয় নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগও বন্ধ করতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২ দিন আগে

ফ্যাসিস্টের পতনের পর তাকে রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না: রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, ‘কোনো ফ্যাসিস্ট শাসকের পতনের পর তাকে আবার ক্ষমতা বা রাজনীতিতে ফিরিয়ে আনা যায় না। শেখ হাসিনা দেশে ফিরে রাজনীতি করতে চাইলে তা জনগণ মেনে নেবে না।’

৩ দিন আগে

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করব: মির্জা ফখরুল

মির্জা ফখরুল বলেন, জুলাই অভ্যুত্থানকে ক্ষমতায় যাবার হাতিয়ার হিসেবে অনেকে ব্যবহার করতে চায়। বিএনপি সরকার তা চায় না জুলাই হাতিয়ার হিসেবে ব্যবহার হোক। জুলাইয়ের আন্দোলন শুধু ওই জুলাই মাসেরই আন্দোলন নয়। জুলাইয়ের আন্দোলন দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছে সেই লড়াইয়ের ফলশ্রুতি।

৩ দিন আগে