'আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়েছে জনগণ'

প্রতিবেদক, রাজনীতি ডটকম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণই আওয়ামী দোসর নামক ভাইরাসকে লকডাউন দিয়ে রেখেছে। আর তারা অবৈধ ক্ষমতা পুনরুদ্ধারে উলটো জনগণকে লকডাউন দিচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) নয়া পল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে '৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস' উপলক্ষ্যে ভিডিও কনটেন্ট উদ্‌বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জনগণ যে টাকা সঞ্চয় করে— পোস্ট অফিস, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান—সেই সমস্ত প্রতিষ্ঠানের কোশাগার লুট করেছিল পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা। এটি কোনো মিথ্যা নয়। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতু, মেট্রো রেলও ফ্লাইওভারের নামে। ১০০ টাকা নিয়ে ২ টাকা খরচ করেছেন, আর ৯৮ টাকা আত্মসাৎ করেছেন। আজকে এটা প্রমাণিত।

তিনি বলেন, বিচার প্রতিহত করার জন্য বেআইনিভাবে দেশের প্রায় ২৫ থেকে ৩০টি স্থানে চোরাগুপ্তভাবে হামলা করা হয়েছে, বোমাবাজি করছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ। 'লকডাউন' দেয় করোনা ভাইরাসের বিরুদ্ধে কিন্তু আওয়ামী লীগ দিয়েছে জনগণের বিরুদ্ধে। আওয়ামী ফ্যাসিবাদ জাতির শ্বাসরোধ করে দিয়েছে— যেমন করোনাভাইরাস মানুষের শ্বাস রুদ্ধ করে দেয়।

রিজভী বলেন, আওয়ামী লীগ ক্ষমতা পুনরুদ্ধারের জন্য লকডাউন নামক অদ্ভুত প্রপাগান্ডা ব্যবহার করছে। অবৈধ ও সন্ত্রাসী পন্থা অবলম্বন করে জনগণের ওপর চোরাগুপ্ত আক্রমণ করছে। এর নমুনা আমরা গত দুই-তিন দিন ধরে দেখছি।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গুম-খুনের শিকার পরিবারকে রাষ্ট্রীয় স্বীকৃতি, সহায়তায় আলাদা অধিদপ্তর: মুক্তিযুদ্ধমন্ত্রী

আহমেদ আযম খান বলেন, জুলাই অভ্যুত্থানের বীরদের গেজেটভুক্তি অন্তর্বর্তীকালীন সরকার তড়িঘড়ি করে বন্ধ করে দিয়েছে। সেখানে অনেকে বঞ্চিত হয়েছে। আমরা আবার বঞ্চিতদের মূল্যায়নের প্রক্রিয়া শুরু করেছি। ফ্যাসিবাদী শক্তি মুক্তিযোদ্ধার তালিকা থেকে বিএনপির অনেক লোককে বাদ দিয়েছে। আমরা তাদের মূল্যায়ন করব।

২ দিন আগে

রিজভী-আমানসহ বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ

এই চারজনের মধ্যে রয়েছেন বহুল পরিচিত মুখ দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা আমানউল্লাহ আমান। রয়েছেন চেয়ারম্যানের আরেক উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম (ডোনার) এবং মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

২ দিন আগে

ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা জোরদার, আটক ৪

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে দুপুরের মধ্যে এই চারজনকে আটক করা হয়। তাদের মধ্যে রয়েছেন টাঙ্গাইল থেকে আসা যুবলীগ কর্মী অর্ণব দাস (৩৮), সাংবাদিক পরিচয়ে যুবলীগ কর্মী নিপু মিয়া (৩০)। বাকি দুজনের নাম-পরিচয় জানা যায়নি। আটকের পর চারজনকেই ধানমন্ডি থানায় পাঠিয়েছে পুলিশ।

২ দিন আগে

‘খালেদা জিয়া আজীবন আপসহীন থেকে রাজনীতির অনন্য দৃষ্টান্ত গড়েছেন’

২ দিন আগে